May 30, 2026, 9:27 pm
শিরোনামঃ
সাব-রেজিস্ট্রারদের নিয়ন্ত্রক এখন টুকুর পিএস আবু বকর ! গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের সাব-রেজিস্ট্রার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ! এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত সাব-রেজিস্ট্রার বদলিতে সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি

কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রতদের মাঝে প্রশিকার আর্থিক সহযোগিতা প্রদান

Reporter Name

নাসির উদ্দীন বুলবুল: প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র সম্প্রতি মহাখালী কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রতদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করে করেছে।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারী ২০২৬) রাজধানীর মহাখালীস্থ প্রশিকা কার্যালয়ে প্রশিকার উপ-পরিচালক মো: আফজাল হোসেন গাজীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রশিকার প্রধান নির্বাহী (ভারপ্রাপ্ত) শক্তিপদ চক্রবর্তী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিকার ক্ষতিগ্রস্থ সদস্যদের মাঝে নগদ অর্থ প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ারুল ফারুক পরিচালক ও হেড অব অপারেশন ক্ষদ্র ও মাঝারি উদ্যোগ উন্নয়ন (SMED) কর্মসূচি প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নুরুল ইসলাম রেণু উপ-পরিচালক, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র প্রমুখ।
উল্লেখ্য,প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র ১৯৭৬ইং সাল থেকে বাংলাদেশের দারিদ্র বিমোচনের লক্ষ্যে আর্থ-সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সামর্থ অনুযায়ী সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page