July 29, 2026, 5:20 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

হাত মেলাননি বাংলাদেশ ও ভারতের দুই অধিনায়ক:অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

Reporter Name

স্পোর্টস ডেস্ক: দু’দেশের চলমান বিরূপ অবস্থানের প্রভাব ক্রীড়াঙ্গনেও এসে লেগেছে।ভারত-পাকিস্তান ক্রিকেটের আঁচ ভারত-বাংলাদেশ ক্রিকেটেও। পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে যা করেছিল ভারতীয় ক্রিকেট দল, এবার ঠিক তাই করলো তারা বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গেও। পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছিল ভারতীয়রা। এবার ছোটদের ক্রিকেট, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ঠিক একই কাজ করলো বাংলাদেশের সঙ্গে।

জিম্বাবুয়ের বুলাওয়েতে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হলো বাংলাদেশ এবং ভারত। এই ম্যাচে টসের পর বাংলাদেশের সহ-অধিনায়ক জাওয়াদ আবরারকে এড়িয়ে গেলেন ভারতের অধিনায়ক আয়ুষ মাত্রে।

ভারত-বাংলাদেশ উত্তেজনার আঁচ যে এবার ২২ গজে পড়েছে, তা এ ঘটনায়ই প্রমাণ হয়ে গেলো। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আয়ুষ মাত্রে বাংলাদেশের সহ-অধিনায়ক জাওয়াদ আবরারের সঙ্গে করমর্দন না করায় ম্যাচ শুরুর আগেই বিতর্ক তৈরি হলো।

উল্লেখ্য, বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম টসের সময় প্রস্তুতি হতে না পারায় তিনি টস করতে পাঠান সহ-অধিনায়ককে।

উল্লেখ্য,গত এশিয়া কাপের সময় সূর্যকুমার যাদব পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে করমর্দন না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ভারতের অন্য ক্রিকেটাররাও পাক ক্রিকেটারদের এড়িয়ে গিয়েছিলেন। পরে ভারত-পাকিস্তান ছোটদের এবং নারী ক্রিকেটেও একই ঘটনা দেখা গিয়েছিল। এবার ভারত-বাংলাদেশ ক্রিকেটেও একই ঘটনা ঘটল। এবার শুরু হল ছোটদের ক্রিকেট থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page