May 30, 2026, 9:27 pm
শিরোনামঃ
সাব-রেজিস্ট্রারদের নিয়ন্ত্রক এখন টুকুর পিএস আবু বকর ! গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের সাব-রেজিস্ট্রার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ! এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত সাব-রেজিস্ট্রার বদলিতে সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি

টঙ্গীতে সাবেক ছাত্রদল নেতাকে মারধর, পিস্তল তাক করে হত্যার হুমকি

Reporter Name

স্টাফ রিপোর্টার: মামলা তুলে না নেওয়ায় গাজীপুরের টঙ্গী থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলীর (৫২) ওপর দফায় দফায় হামলা, গাড়ি ভাঙচুর ও পিস্তল তাক করে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। হামলার পর ভুক্তভোগী সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
বুধবার বিকালে জেলার ধীরাশ্রম ও রাজবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। গাজীপুর সদর থানার ওসি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আইয়ুব আলী জানান, গত বছরের ২৮ জুলাই তার বাসায় চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় তিনি টঙ্গীর আমতলী হিমারদীঘি এলাকার চোরাই মালামাল (লোহালক্কর) ব্যবসায়ী আব্বাস আলী (৫৫), তার ছেলে রাকিব (২৫), রাতুল (২০) ও হৃদয়কে (১৯) আসামি করে টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে তাকে হুমকিধমকি দিতে থাকে। পরে তিনি গত বছরের ৩ আগস্ট টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি করেন, যার নম্বর ১৯৭। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে ওঠে।
একপর্যায়ে বুধবার সকালে আব্বাস আলী গং গাজীপুর জজকোর্টে ওই মামলায় হাজিরা দিতে গেলে আইয়ুব আলী টঙ্গী পূর্ব থানায় তার জব্দকৃত মালামাল নিজ জিম্মায় নেওয়ার জন্য কোর্টে যান। এ সময় অভিযুক্তরা ভুক্তভোগীর ওপর হামলা চালিয়ে ব্যাপক মারধর করে আহত করে।
পরে তিনি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে গাজীপুর সদর থানায় আব্বাস আলী গংয়ের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেন। পরে তিনি সেখান থেকে টঙ্গীর টিঅ্যান্ডটি মরকুনের বাসায় ফেরার পথে ধীরাশ্রম এলাকায় ফের হামলার শিকার হন।
অভিযুক্ত আব্বাস আলীর ছেলে রাকিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, আইয়ুব আলীর ওপর আমরা কোনো হামলা করিনি।
এ ব্যাপারে ওসি আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগী আইয়ুব আলী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page