July 30, 2026, 12:40 am
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড সূর্যবংশীর

Reporter Name

স্পোর্টস ডেস্ক:বিজয় হাজারে ট্রফিতে ১৬ বছর পর খেলছেন রোহিত শর্মা, কোহলি ৭ বছর পর। আলোটা থাকার কথা ছিল তাদের দিকেই। কিন্তু এই দুই কিংবদন্তির আলো নিজের দিকে টেনে নিলেন ১৪ বছরের বৈভব সূর্যবংশী। সর্বকনিষ্ঠ হিসেবে দ্রুততম সেঞ্চুরি আর দেড়শর বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।

রাঁচিতে বিজয় হাজারে ট্রফির প্লেট লিগ ম্যাচে অরুণাচল প্রদেশের হয়ে মাত্র ৩৬ বলে সেঞ্চুরি করেছেন বিহারের হয়ে খেলা এই ব্যাটার। তাতে লিস্ট এ ক্রিকেটে সর্বকনিষ্ঠ হিসেবে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন সূর্যবংশী।

১৪ বছর ২৭২ দিনে সেঞ্চুরি করে সূর্যবংশী ভেঙেছেন ১৯৮৬ সালে ১৫ বছর ২০৯ দিনে সেঞ্চুরি করা পাকিস্তানের জহুর এলাহির রেকর্ড। লিস্ট-এ ক্রিকেটে এটি চতুর্থ দ্রুততম সেঞ্চুরি। বিজয় হাজারে ট্রফিতে দ্বিতীয় দ্রুততম, গত বছর ৩৫ বলে সেঞ্চুরি করেন আনমোলপ্রীত সিং।

অস্ট্রেলিয়ার ক্রিকেটার জ্যাক ফ্রেজার ম্যাগার্ক ২০২৩ সালে মার্শ কাপে তাসমানিয়ার হয়ে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৯ বলে সেঞ্চুরি করেন, এটাই লিস্ট-এ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।

দ্রুততম সেঞ্চুরির তালিকায় সূর্যবংশী চতুর্থ হলেও এই সংস্করণে দ্রুততম দেড়শ রানের ইনিংস খেলার রেকর্ড গড়েছেন বাঁহাতি ওপেনার। মাত্র ৫৯ বলে আজ ১৫০ রান করেন সূর্যবংশী, ভেঙেছেন ২০১৫ সালে এবি ডি ভিলিয়ার্সের ৬৪ বলে ১৫০ করার রেকর্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page