July 30, 2026, 6:04 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

নরসিংদীতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর অভিযানে কুথ্যাত শ্রমিক লীগ নেতা আলাউদ্দিন গ্রেফতার

Reporter Name

নরসিংদী সংবাদদাতা: নরসিংদীতে আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ এর অংশ হিসেবে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়ন শ্রমিক লীগের দপ্তর সম্পাদক আলাউদ্দিনকে শুক্রবার(১৯ ডিসেম্বর) গ্রেপ্তার করেছেন নরসিংদী  সদর মডেল থানা পুলিশ।

জানা গেছে, নরসিংদী  সদর উপজেলাধীন নজরপুর ইউনিয়নের চেংগাতুলী নবীপুর গ্রামের মৃত রহম আলীর পুত্র আলাউদ্দিন বর্তমানে নরসিংদী উপজেলাধিন চিনিশপুর ইউনিয়নের চিনিশপুর গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী ও ভুক্তভোগীরা জানান, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে শ্রমিক লীগের দাপুটে এই  আলাউদ্দিন চিনিশপুর  এলাকায় তার সাঙ্গপাঙ্গদের নিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে।

অন্যদিকে আওয়ামী লীগের সহযোগি সংগঠন বেলাবো উপজেলা শাখার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকসহ ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাব্বির আহমেদ কমলকে গ্রেফতার করে বেলাব থানা পুলিশ।

গ্রেফতারকৃত মোঃ সাব্বির আহমেদ (কমল) উপজেলার পাটুলী ইউনিয়নের সুটুরিয়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ মতিউর রহমান ভুঁইয়া।

বেলাব থানা সূত্রে জানা গেছে, রাতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ বিশেষ অভিযান পরিচালনা করে তার নিজ গ্ৰাম সুটুরিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page