July 30, 2026, 6:03 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

“দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের অবসান এবং ২৫ ডিসেম্বর বাংলার মাটিতে ফিরছেন তারেক রহমান”

Reporter Name

তথ্যবাণী ডেস্ক ঃ

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার প্রহর শেষ হতে চলেছে। প্রায় দেড় যুগেরও বেশি সময় পর মাতৃভূমিতে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদীদলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ ডিসেম্বর তিনি বাংলাদেশের মাটিতে পা রাখবেন তিনিগতকাল লন্ডনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে নিশ্চিত করা হয়েছে।

সুদীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবনের অবসান ঘটিয়ে তার এই দেশে ফেরার সংবাদে বিএনপির তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্তনেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ, উদ্দীপনা এবং আবেগের জোয়ার সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, ২০০৮ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে চিকিৎসার জন্য দেশ ত্যাগ করেছিলেন তারেক রহমান।এরপর থেকে তিনি লন্ডনে অবস্থান করেই দলের দিকনির্দেশনা দিয়ে আসছিলেন। দীর্ঘ এই সময়ে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটেঅনেক পরিবর্তন এলেও, নেতাকর্মীরা তাদের নেতার ফেরার অপেক্ষায় ছিলেন।

দলীয় সূত্রমতে, তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে ঘিরে দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতির পরিকল্পনা করা হচ্ছে। তাকে একঐতিহাসিক সংবর্ধনা জানানোর অপেক্ষায় রয়েছেন সারাদেশের বিএনপি নেতাকর্মীরা। তার সশরীরে উপস্থিতি দলেরসাংগঠনিক গতিশীলতা বহুগুণ বৃদ্ধি করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

২৫ ডিসেম্বর তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন দেশের রাজনীতির ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে চিহ্নিত হতেযাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page