July 29, 2026, 5:29 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

মেসিকে ১১ কোটি রুপির ঘড়ি উপহার দিলেন অনন্ত আম্বানি

Reporter Name

ক্রীড়া ডেস্ক: ফুটবল মহাতারকা মেসি-জ্বর কাটিয়ে ভারত যখন স্বাভাবিক ছন্দে ফিরছে, তখনই ফুটবল রাজপুত্রের সফরের এক বিশেষ উপহার নিয়ে সরগরম নেট দুনিয়া। সম্প্রতি ভারতে নিজের প্রথম সফল শেষ করা মেসিকে প্রায় ১১ কোটি রুপি মূল্যের একটি অতি-বিরল বিলাসবহুল ঘড়ি উপহার দিয়েছেন শিল্পপতি অনন্ত আম্বানি।

ভারতের চারটি বড় শহর- কলকাতা, হায়দারাবাদ, মুম্বই ও নয়াদিল্লি সফর শেষে মেসি গুজরাটের জামনগরে অবস্থিত অনন্ত আম্বানির বন্যপ্রাণী উদ্ধার ও সংরক্ষণ কেন্দ্র ‘বান্তারা’ পরিদর্শনে যান। সেখানেই তাঁকে এই মহার্ঘ উপহারটি প্রদান করা হয়। অনন্ত আম্বানি হলেন ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে।

অনন্ত আম্বানি মেসিকে যে ঘড়িটি উপহার দিয়েছেন, সেটি হলো রিচার্ড মিল আরএম ০০৩-ভি ২ জিএমটি ট্যুরবিলনের এশিয়া সংস্করণ। এটি বিশ্বের অন্যতম দুর্লভ এবং দামী ঘড়ি। সারাবিশ্বে এই মডেলের মাত্র ১২টি ঘড়ি তৈরি করা হয়েছে। বাজারমূল্য অনুযায়ী এটির দাম প্রায় ১০.৯ কোটি রুপি।

সাংবাদিকরা লক্ষ্য করেছেন, মেসি যখন বান্তারায় পৌঁছান তখন তাঁর হাতে কোনো ঘড়ি ছিল না, কিন্তু ইভেন্ট চলার সময়ই তাঁকে এই বিশেষ রিচার্ড মিল ঘড়িটি পরা অবস্থায় দেখা যায়। ঘড়িটি মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব কাটিয়ে সময়ের নির্ভুলতা বজায় রাখে।

ঘড়িটির রয়েছে স্কেলিটন ডায়াল, যার ভেতর দিয়ে ঘড়ির জটিল মেকানিজম দেখা যায়। ৩৮ মিলিলিটার ব্যাসের কেসটি তৈরি করা হয়েছে বিশেষ ধরনের কার্বন, যা সাধারণত অ্যারোস্পেস এবং ফর্মুলা ওয়ান রেসিং কারে ব্যবহৃত হয়। এতে ডুয়াল টাইম জোন, পাওয়ার-রিজার্ভ ইন্ডিকেটর এবং টর্ক ইন্ডিকেটর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page