বাংলাদেশে এই প্রথম এক ব্যাতিক্রম টুর্নামেন্টের নাম “কাজিন‘স কাপ” । টুর্নামেন্টের উদ্যোগ্তা রাশেদুল হাসান প্রিয় বলেন,আমি দু‘বছর আগে “কাজিন‘স কাপ পরিকল্পনা করি ,একে অপরের সাথে দেখা সাক্ষাৎ ,পারিবারিক আত্মীয়তা বন্ধনে আবদ্ধহয়ে বছরে একবার একত্রে মিলিত হওয়ার জন্য একটা উৎসব মুখর পরিবেশে খেলধুলা কে কৌশল হিসাবে ব্যবহার করলেভালো হয়।

তারপর দু‘বছর আগে সিজন–১, কাজিন‘স কাপ টুর্নামেন্টের আয়োজন শুরু হয়। ফুটবল ও ক্রিকেট খেলা নিয়ে“কাজিন‘স কাপ ” টুর্নামেন্টের আয়োজন করি। প্রিয় আরও বলেন ,পারিবারিক ও আত্মীয়দের মাঝে এ টুর্নামেন্টে অংশ গ্রহনকরে খালাতো, চাচাতো ফুফাতো,ও মামাতো ভাই সহ পারিবারিক বন্ধনের সকল আত্মীয় স্বজনরা এ টুর্নামেন্টে অংশ গ্রহন করেথাকে।

এরই ধারাবাহিকতায় ১২ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩ঘটিকায় জমকালো আয়োজনে কাজিন‘স কাপ ,সিজন–৩ ,ক্রিকেটটুর্নামেন্ট ২০২৫ ইং অনুষ্ঠিত. হয়।

সবচেয়ে মজার বিষয় হলো ক্রিকেট ম্যাচ টি দিনব্যাপী আয়োজনে প্রথম রাউন্ড থেকে শুরু করে ফাইনালপর্যন্ত ম্যাচ টি সমাপ্ত হয়। কাজিন‘স কাপ ,সিজন–৩ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ ইং ধার্মিকপারা,ডেমরা, ঢাকা ,ইনডোর গ্রাউন্ড এঅনুষ্ঠিত হয়। এই ম্যাচ টি ১.বুম বুম সিক্সার
২.পাওয়ারপালস সিক্স ৩.কশন! ৪.হেক্সা স্তেলিওন ৫.আন্টাচেবল সিক্স সহ মোট ৫টি দল অংশ গ্রহন করে।ফাইনাল রাউন্ডেহেক্সা স্তেলিওন দলকে পরাজিত করে আন্টাচেবল সিক্স দলটি চ্যাম্পিয়ন ট্রফি টি অর্জন করে।ফাইনাল ম্যাচটিতে সেরাখেলোয়াড় হিসাবে ঘোষণা করে বুম বুম সিক্সার দলের সাব্বিরুল হাসান সিয়ামকে । ম্যান অফ দ্যা ম্যাচ , সেরা ব্যাটসম্যান , ম্যান অফ দ্যা ফাইনাল ,অর্জনে আন্টাচেবল সিক্স দলের অধিনায়ক তৌহিদুর রহমান প্রান্ত কে ঘোষণা করা হয়। কাজিন‘স কাপ ,সিজন–৩,ক্রিকেট টুর্নামেন্টের উপস্থিতি মধ্যেমনি সন্মানিত অতিথি ৪৮নং ওয়ার্ড বিএনপির যুগ্নআহবায়ক রবিউল হক রবি ,জুয়েল হোসেন ,ও মো.পনির সন্মানিত অতিথিরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
