July 29, 2026, 7:51 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ ফেরত দিলেন ভারতীয় বিএসএফ

Reporter Name

আব্দুস সামাদ লালমনিরহাট জেলা প্রতিনিধি।

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত সবুজ মিয়ার মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বৃহস্পতিবার রাত ৯ টার দিকে পাটগ্রাম উপজেলার নাজিরগোমানী সীমান্ত পিলার ৮৬৮/৩–এস এর নিকট দিয়ে ভারতীয় পুলিশ মরদেহটি বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করে। এসময় স্থানীয় বিওপি ক্যাম্পের বিজিবি, পাটগ্রাম থানা পুলিশ এবং নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন।

এর আগে আজ বৃহস্পতিবার ভোররাতে পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসেরনগর এলাকার পচাভান্ডার সীমান্তের ৮৬৪/৫ নং মূল সীমানা পিলারের নিকট এ ঘটনা ঘটে। কয়েকজন বাংলাদেশী নাগরিক ভারতীয় গরু আনার জন্য ওই সীমান্তের কাছাকাছি শূন্যরেখায় প্রবেশ করে। এ সময় সীমান্তে দায়িত্বে থাকা ভারতীয় ১৫৬ চেনাকাটা ক্যাম্পের বিএসএফের দল তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে।

এতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে সবুজ মিয়া (৩০) মারা যান। তার সঙ্গীরা পালিয়ে এলেও, সবুজের মরদেহটি নিয়ে যায় বিএসএফ। পরে বিজিবি ও বিএসএফ এর পতাকা অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রাতেই মরদেহটি বাংলাদেশে হস্তান্তর করা হয়। নিহত সবুজ ইসলাম পঁচাভান্ডার গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page