রিদওয়ান আহমেদ: নার্সিং জগতের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রুফাইদা কলেজ অব নার্সিং এর নবীনবরণ, শিরাবরণ, বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) রাজধানী ঢাকার আগারগাঁও জাতীয় আর্কাইভস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
রুফাইদা কলেজ অব নার্সিং এর অধ্যক্ষ মোসাঃ নাসিমা পারভীন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এর চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডাঃ মোঃ মোস্তাক আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সচিবালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোছাঃ মাসুদা বেগম, ঢাবি’র ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড রিসার্চ এর অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঁইয়া, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ও প্রসুতি বিভাগের অধ্যাপক প্রফেসর ডাঃ ইসরাত জাহান, সিরাক বাংলাদেশ ও যুব কাউন্সিল সদস্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা (দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চল) এর নির্বাহী পরিচালক এস এম সৈকত প্রমুখ।