May 31, 2026, 12:26 am
শিরোনামঃ
সাব-রেজিস্ট্রারদের নিয়ন্ত্রক এখন টুকুর পিএস আবু বকর ! গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের সাব-রেজিস্ট্রার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ! এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত সাব-রেজিস্ট্রার বদলিতে সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি

সন্ধ্যায় লাইভে আসবেন তামিম

Reporter Name

সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজের একটি ফোনকল ভাইরাল হয়েছে। এই ফোনকলের বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আজ বুধবার রাত ৭টায় লাইভে আসবেন তামিম।

এ বিষয়ে তার ভেরিফাইড ফেসবুক পেইজে একটি পোস্ট দিয়েছেন তিনি। সেখানে লিখেছেন—

‘‘জন্মদিনের শুভেচছা জানিয়ে আমাকে মনে রাখার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।
গতকাল থেকে একটা ফোনকল নিয়ে অনেক কথা হচ্ছে।
আজ সন্ধ্যা ৭টায় লাইভে আসছি ।
– তামিম ইকবাল’’

জানা গেছে মুশফিকুর রহিমকে নিয়ে তামিম-মিরাজের ফোনকলের বিষয়টি ছিল পুরোটা সাজানো নাটক। ঈদকে সামনে রেখে একটি আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের নতুন বিজ্ঞাপন প্রকাশ উপলক্ষ্যেই এই ফোনকলটি সাজানো হয়েছে। যাতে মানুষের আগ্রহ তৈরি হয়।

তবে বিষয়টি ভালোভাবে নেয়নি ক্রিকেটপ্রেমীরা। প্রথমে ফোনকলটিকে সত্য মনে করে তামিমের তুমুল সমালোচনা হয়। এখন বিষয়টি অনেকটা জানাজানি হওয়ার পরও তামিমের সমালোচনা থামছে না। ভক্ত-সমর্থকদের কেউ কেউ বলছেন টাকার জন্য তামিম এতো নিচে নামতে পারেন? তারা বিষয়টি বিশ্বাস করতে পারছেন না।

এখন দেখার বিষয় তামিম নিজে কিভাবে এই ফোনকলের বিষয়টির ব্যাখ্যা দেন এবং তার গ্রহণযোগ্যতা ভক্ত-সমর্থক ও ক্রীড়ানুরাগীদের কাছে তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page