July 30, 2026, 1:50 am
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

ইসলামপুরে দশআনি নদী থেকে মরদেহ উদ্ধার

Reporter Name

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে চরগোয়ালীনি ইউনিয়নের হরিণধরা দশআনি নদী থেকে এক পুরুষ অজ্ঞাত (৫৫) বছর বয়সী ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭নভেম্বর) দুপুরে স্থানীয় লোকজন নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে বিষয়টি ইসলামপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানান। খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। এই বিষয়ে ডিগ্রীচর তদন্ত কেন্দ্রের এসআই সুরুজ আলী জানান, খবর পেয়ে আমি ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করি। মরদেহটি সুরতহাল প্রস্তুত করা হয়েছে।পরিচয় শনাক্তের জন্য পিবিআইয়ের সহায়তা চাওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page