July 31, 2026, 5:36 am
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

সৌদি সরকারের দুম্বার গোসত পেলেন ইসলামপুরে এতিমখানার দরিদ্র শিক্ষার্থীরা

Reporter Name

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর উপজেলায় ৭১টি এতিমখানার দরিদ্র শিক্ষার্থীদের মাঝে সৌদি সরকারের পক্ষ থেকে পাঠানো দুম্বার গোসত বিতরণ করা হয়েছে। শনিবার (১নভেম্বর) সন্ধ্যায় ইসলামপুর থানা প্রাঙ্গণে এতিমখানাগুলোর প্রতিনিধদের কাছে দুম্বার গোসত বিতরণ করা হয়। সময় প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার আলম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নূর-শেফা এবং উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আবু তাহের।   এ ছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রাশেদুজ্জামান এবং উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হাসমত মিয়া,শাকিল আহম্মেদ বাবু। পিআইও কর্যালয় সূত্রে গেছে, জেলা প্রশাসনের মাধ্যমে ইসলামপুর উপজেলার জন্য ৪৩ কার্টন দুম্বার গোসত বরাদ্দ দেওয়া হয়।  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নূরে-শেফা বলেন, ‘থানা-পুলিশের সহযোগিতায় ৭১টি এতিমখানার দরিদ্র শিক্ষার্থীদের জন্য সৌদি সরকারের পাঠনো গোসত বিতরণ করা হয়েছে।’ ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহি রহমান বলেন,’অসহায় ও অনাথ শিক্ষার্থীদের মুখে হাঁসি ফোটানো আমাদের মানবিক দায়িত্ব। সে কারণেই মাদ্রাসার এতিমখানার দুস্থ শিক্ষার্থীদের মাঝে দুম্বার গোসত সুষ্ঠুভাবে বিতরণ সম্পন্ন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page