July 31, 2026, 5:37 am
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

নরসিংদী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত নরসিংদী মডেল থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক

Reporter Name

আসাদুজ্জামান বাদল : নরসিংদী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হক। বুধবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) নরসিংদী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয়ের কাছ থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন। মাদক উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার দ্রুত রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা ও সার্বিক পেশাদার দক্ষতার স্বীকৃতিস্বরূপ নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত করা হয়। দীর্ঘদিন ধরে দায়িত্বে থেকে ওসি এমদাদুল হক নরসিংদী মডেল থানাকে একটি জনবান্ধব থানায় পরিণত করেছেন। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অপরাধ দমন থেকে শুরু করে সামাজিক নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় তাঁর নেতৃত্বে থানার কর্মকর্তা-কর্মচারীরা প্রতিনিয়ত সক্রিয় ভূমিকা রাখছেন। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হওয়ায় ওসি মোহাম্মদ এমদাদুল হক পুলিশ সুপার, নরসিংদী মহোদয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। তিনি বলেন, “এই অর্জন শুধু আমার নয়—নরসিংদী মডেল থানার প্রতিটি সদস্যের সম্মিলিত পরিশ্রম ও জনতার সহযোগিতার ফল। ভবিষ্যতেও আইন-শৃঙ্খলা রক্ষায় আমরা আরও আন্তরিকভাবে কাজ করে যাব।” নরসিংদী জেলা পুলিশের এ স্বীকৃতি স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সাধারণ জনগণ ওসি এমদাদুল হকের এই সাফল্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page