July 31, 2026, 7:18 am
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

কুড়িগ্রামে ভোট কেন্দ্র স্থানান্তর বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Reporter Name

মিজানুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি:১২-১০-২০২৫    কুড়িগ্রামে ভোট কেন্দ্র স্থানান্তর বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসি। ১২ সেপ্টেম্বর রবিবার দুপুরে কুড়িগ্রাম  নিবাচন অফিসারের কার্যালয়ের  সামনে   উলিপুর ধরনীবাড়ী ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের বাঁকারায় মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রটি স্থানান্তরিত না করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয় ।এ সময় ঘন্টা  ব্যাপী মানববন্ধনে  সাবেক ইউপি সদস্য সাহের আলী বলেন আমরা ধরণীবাড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ডবাসী দেশ স্বাধীনের পর  দীর্ঘ ৩৫ বছর যাবৎ অএ বিদ্যালয়ে ভোট প্রদান করে আসছি।একটি কুচক্রী মহল হঠাৎ করে এই ভোট কেন্দ্রেটি স্থানান্তরে  ষড়যন্ত্র চালাচ্ছে, কোনক্রমেই এটি মেনে নেওয়া হবে না। এসময় ধরণীবাড়ি ইউনিয়ন যুবদলের আহবায়ক এটিএম রাশেদুজ্জামান বলেন বিগত আওয়ামী লীগের দোসররা এটি স্থানান্তরের চেষ্টা চালাচ্ছে।  সফিকুল ইসলাম বলেন অএ প্রতিষ্ঠানে ভোট প্রদানের যোগাযোগ ব্যবস্থাসহ সকল সুযোগ সুবিধা বিদ্যমান রয়েছে। সুতারাং আমাদের প্রাণের দাবি ভোটকেন্দ্র টি বহাল রাখতে উধ্বর্তন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।  মানববন্ধন শেষে পরে জেলা নির্বাচন অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page