July 31, 2026, 7:16 am
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

আলোকিত শিবপুর গড়াই আমাদের অঙ্গিকার-প্রজ্জ্বলনেরউদ্যোগে মেধা অন্বেষণ ও সাংস্কৃতিক সন্ধ্যা

Reporter Name

আলম খান : শিবপুর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো তরুণ প্রজন্মের অনুপ্রেরণামূলক আয়োজন — পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স এসোসিয়েশন অফ শিবপুর (প্রজ্জ্বলন) আয়োজিত “সৃজনশীল মেধা অন্বেষণ ও সাংস্কৃতিক সন্ধ্যা”। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল — “আলোকিত শিবপুর গড়াই আমাদের অঙ্গিকার।” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, শিবপুরের জনপ্রিয় জননেতা আকরামুল হাসান মিন্টু মোল্লা। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন শিবপুর উপজেলা পরিষদের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্কেস্ট্রা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল মামুন নিলয়সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভাপতিত্ব করেন প্রজ্জ্বলনের সভাপতি জিয়াউল হক অমিত, আর সুন্দর উপস্থাপনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিশাত। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রজ্জ্বলনের সাবেক সহ-সভাপতি হাসান মাহমুদ সৃজন, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ, সাবেক সভাপতি সাইফুল্লাহ খান, বর্তমান সাধারণ সম্পাদক স্পন্দন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও বিজয় ৭১ হলের সাবেক সাধারণ সম্পাদক বিএম কাউছার মাহমুদসহ প্রজ্জ্বলনের প্রাক্তন ও বর্তমান সদস্যবৃন্দ। সন্ধ্যার আবহে শিবপুর বিদ্যালয় প্রাঙ্গণ যেন হয়ে উঠেছিল উৎসবমুখর। তরুণদের মেধা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক প্রতিভার প্রকাশে মুখরিত ছিল চারপাশ। সংগীত, কবিতা, নৃত্য ও নাটকের মেলবন্ধনে সৃষ্টি হয় এক অনন্য সাংস্কৃতিক পরিবেশ। বক্তারা বলেন, তোমাদের সফলতা ধারা অব্যহত রাখতে হবে, পাশাপাশি মেধা বিকাশে শিবপুরে এই ধরনের আয়োজন আরও দরকার। তরুণের হৃদয়ে যে প্রজ্জ্বলনের শিখা জ্বলে, সেই আলোয় আলোকিত হবে আগামী দিনের শিবপুর। অনুষ্ঠানের শেষে সেরা প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page