July 31, 2026, 7:18 am
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

শিবপুরে পূজা মণ্ডপে সম্প্রীতির বার্তা আকরামুল হাসান মিন্টু মোল্লার হাতে শারদীয় উৎসবে অনুদান ও ভালোবাসা

Reporter Name

আলম খান :  শারদীয় দুর্গোৎসব—বাংলার প্রাণের উৎসব। মন্দিরের সামনে ঝলমলে আলো, ঢাকের বাদ্য, সিঁদুরের রঙ আর ভক্তিময় গান ভেসে বেড়াচ্ছে চারপাশে। ঠিক এই আবহে নরসিংদী-৩ (শিবপুর) আসনের ধানের শীষ প্রতীক মনোনয়ন প্রত্যাশী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু মোল্লা এসে দাঁড়ালেন জয়নারগর ইউনিয়নের পূজা মণ্ডপগুলোয়। আজকিতলার তিনটি মণ্ডপ, মৈশারটেক, কামরাব পালপাড়া, ঋষিপাড়া ও কামরাব পূর্বপাড়ার পূজা মণ্ডপে গিয়ে তিনি ভক্তদের খোঁজখবর নিলেন, কুশল বিনিময় করলেন। উৎসবের রঙে মিশে গেল তার আন্তরিক হাসি, তার হাতে তুলে দেওয়া নতুন বস্ত্র, প্রতিটি মণ্ডপে ব্যক্তিগত অনুদান। মানুষের ভিড়ের মাঝে তিনি বললেন— “আমাদের নেতা তারেক রহমান সবসময় বলেন—সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু বলে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আপনারা নির্ভয়ে, আনন্দঘন পরিবেশে পূজা পালন করবেন। কোনো কুচক্রী মহল আপনাদের শান্তি বিনষ্ট করতে পারবে না। সে জন্যই আমাদের নেতা নির্দেশ দিয়েছেন, আমরা আপনাদের পাশে আছি।” তার কণ্ঠে ছিলো আশ্বাসের দৃঢ়তা, চোখে ছিলো সম্প্রীতির দীপ্তি। উপস্থিত সনাতন ধর্মাবলম্বীরা করতালি দিয়ে তাকে অভিনন্দন জানালেন। কেউ কেউ বললেন—“এমন সময়োপযোগী সহানুভূতি আমাদের উৎসবকে আরও আনন্দময় করে তোলে।” মণ্ডপে ঝুলন্ত আলো আর মানুষের মুখে সন্তুষ্টির ছায়া একসঙ্গে যেনো সাক্ষ্য দিলো—ধর্ম যার যার, উৎসব সবার। শিবপুরের আকাশে সেদিন শুধু পূজার ঢাকের আওয়াজ নয়, ভেসে বেড়াল সাম্প্রদায়িক সম্প্রীতির এক সুরেলা গান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page