July 31, 2026, 7:17 am
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

পাঁচদোনা ইউনিয়নে জাকের পার্টি ছাত্রফ্রন্টের নতুন কমিটি গঠন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

Reporter Name

আলম খান, পাঁচদোনা (নরসিংদী): গত ৩০ জুন ২০২৫, জাকের পার্টি ছাত্রফ্রন্ট নরসিংদী জেলা-১ এর আওতাধীন পাঁচদোনা ইউনিয়নে এক বিশেষ সাংগঠনিক সভার মধ্য দিয়ে ১১ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে মাসিক সাংগঠনিক সভাও অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি ছাত্রফ্রন্ট নরসিংদী জেলা-১ এর সভাপতি লোকনাথ দত্ত চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা-১ এর সাধারণ সম্পাদক সাকিব মৃধা। সভায় বক্তারা নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন এবং জাকের পার্টির আদর্শকে ছড়িয়ে দেওয়ার জন্য সংগঠনের প্রতিটি কর্মীকে একযোগে কাজ করার আহ্বান জানান। কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা সংগঠনের প্রতি আনুগত্য ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন। সভায় স্থানীয় নেতৃবৃন্দ, ছাত্রফ্রন্টের অন্যান্য সদস্য এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জাকের পার্টি ছাত্রফ্রন্ট দেশের তরুণ প্রজন্মের নৈতিক, মানবিক ও আধ্যাত্মিক বিকাশে ভূমিকা রেখে চলেছে দীর্ঘদিন ধরেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page