August 2, 2026, 10:34 am
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

প্রশংসায় ভাসছে পুলিশ! উদ্ধার হল হারিয়ে ফেলা নগদ টাকা!

Reporter Name

নিজেস্ব প্রতিবেদক:
মোঃ আবুল হোসেন খান (৪৫) নামের একজন ব্যবসায়ি  ১ লক্ষ ৬৫ হাজার টাকা হারিয়ে ফেলেন। এরপর মাত্র  ২৪ ঘন্টার মধ্যে খোয়া যাওয়া টাকা উদ্ধার করলো পুলিশ।

বুধবার (১৮.০৬.২০২৫) বিকালে যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মোঃ হাসান বশির তার হাতে টাকাটি তুলে দেন।

ঘটনা সূত্রে জানা যায় গত মঙ্গলবার (১৭.০৬.২০২৫) ব্যবসায়িক প্রয়োজনে সকাল ৯ টায় রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ এলাকা থেকে মোটরসাইকেলে রাইড শেয়ার করে মোহাম্মদপুরের উদ্দেশে রওনা হন জনাব আবুল হোসেন খান। তার সঙ্গে একটি নীল রঙের শপিং ব্যাগে ১ লক্ষ ৬৫ হাজার টাকা ছিল। ব্যাগটি মোটরসাইকেলে মাঝখানে ছিল। সকাল ১০ টার দিকে মোহাম্মদপুর এলাকায় পৌঁছলে মোটরসাইকেলে টাকা ভর্তি ব্যাগটি ফেলে আসে। তিনি দুশ্চিন্তায় পড়ে যান এবং দিক-বিদিক খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে তিনি যাত্রাবাড়ী থানায় বিষয়টি অবগত করেন।

পরবর্তীতে যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মোঃ হাসান বশির এর নিকট খোয়া যাওয়া টাকার বিষয়টি আসলে তিনি গুরুত্বের সাথে তড়িৎ গতিতে ব্যবস্থা গ্রহণ করেন।

এরই ধারাবাহিকতায় ফাঁড়ীর আরো দুজন অফিসার ১। এএসআই মুহাম্মদ মুহিউদ্দিন ও ২। এএসআই মাহাবুবুল আলম কে অধিকতর খোজ খবর নেয়াসহ বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহের দায়িত্ব দেন। তারা সায়েদাবাদ এলাকায় যে সকল স্থানে মোটরসাইকেল রাইড শেয়ারিং হয় এমন সব পয়েন্টে ব্যক্তিটিকে সনাক্তের নানা রকম কৌশল কাজে লাগাতে থাকে এক পর্যায়ে তাকে শনাক্তে সক্ষম হয়।

পরবর্তীতে খোয়া যাওয়া টাকা উদ্ধারে পুলিশের ব্যাপক তৎপরতার সংবাদটি জানতে পারলে উক্ত ব্যক্তি যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়িতে সশরীরে উপস্থিত হয়ে ফাঁড়ি ইনচার্জ মোঃ হাসান বসির কে উক্ত টাকা ফেরত দেন।

পরে ফাঁড়ি ইনচার্জ প্রকৃত টাকার মালিক কে মুঠোফোনে যোগাযোগ করে তার উপস্থিতিতে সকলের সামনে তার হারিয়ে যাওয়া ১ লক্ষ ৬৫ হাজার টাকা হস্তান্তর করেন।

পুলিশের এমন মহতিপূর্ণ কাজে জনাব আবুল হোসেন খান অনেক আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। পরে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page