August 1, 2026, 7:23 am
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনার কবলে নায়ক বাপ্পি চৌধুরী

Reporter Name

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পি চৌধুরী যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবদ জনপথ মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। সোমবার (০২ জুন) রাত্র ১টার সময় যাত্রাবাড়ী ফ্ল্যাইওভারের উপরে সায়েদাবাদ নামক স্থানে তিনি এ দুর্ঘটনার শিকার হন। এ সময় তার ব্যবহৃত প্রাইভেটকারটির পেছন দিক দুমড়ে মুচড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেন যাত্রাবাড়ীর পুলিশ ফাঁড়ীর ডিউটিরত অফিসার এএসআই মুহাম্মদ মুহিউদ্দিন।

তিনি জানান, রাত্রেবেলা নারায়ণগঞ্জ থেকে ঢাকা আসার পথে উক্ত স্থানে সড়ক দূর্ঘটনার শিকার হন। প্রাইভেটকারের ভিতরে তার পিতা ও বড় ভাই ছিলেন বলে জানান। তিনি নিজেই প্রাইভেটকারটি ড্রাইভ করছিলেন।

থানা সূত্রের বরাত দিয়ে আরো জানা যায়, প্রাইভেটকারকে পেছন দিক থেকে ধাক্কা দেয়া মাল বোঝাই ট্রাক ও ড্রাইভারকে আটক হয়েছে। উক্ত বিষয়টি এখনো পক্রিয়াধীন অবস্থায়।

প্রসঙ্গত: ২০১২ সালে বাংলাদেশি চলচ্চিত্র ভালোবাসার রঙ দিয়ে তার চলচ্চিত্র জগতে অভিষেক হয়। বাপ্পী চৌধুরী ১৯৮২ সালের ৬ ডিসেম্বর নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ইউল্যাব থেকে সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেন। ২০১৮ সালে তিনি এনটিভিতে শিক্ষানবিশ প্রতিবেদক হিসেবে যোগ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page