July 29, 2026, 8:21 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

মনোহরদী ওয়াইপিএজি এর উদ্যোগে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত

Reporter Name

আলম খান :  ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) মনোহরদী এর উদ্যোগে আজ সোমবার বড়চাপা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে “সম্প্রীতি অলিম্পিয়াড” অনুষ্ঠিত হয়। উক্ত অলিম্পিয়াডে বড়চাপা ইউনিয়নের ০৪ টি স্কুল কলেজের ৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠানসমূহ হলো বড়চাপা বহুমুখী উচ্চ বিদ্যালয়, বড়চাপা বালিকা উচ্চ বিদ্যালয়, বড়চাপা ইউনিয়ন ডিগ্রি কলেজ এবং বড়চাপা কলেজ। ৩০ টি সম্প্রীতি বিষয়ক বহুনির্বাচনী প্রশ্নের ওপর অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। অলিম্পিয়াডে পাঁচজন সর্বোচ্চ উত্তরদাতাকে পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়াইপিএজি এর কোঅর্ডিনেটর মেহেরাব হোসেন আকাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সমন্বয়কারী তামান্না। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়চাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিস অ্যাম্বাসেডর উপাধ্যক্ষ এম সুলতান উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য, পিএফজি কোঅর্ডিনেটর কাজী আনোয়ার কামাল, পিস অ্যাম্বাসেডর সাইদুর রহমান তসলিমসহ শিক্ষকবৃন্দ এবং ওয়াইপিএজি এর সদস্যবৃন্দ। আলোচনা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে বই বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page