July 31, 2026, 8:55 am
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

জামালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল  আরোহী নিহত ও চালক আহত

Reporter Name

শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর।। জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের বাঁশচড়া সৈনিকের মোড় এলাকায় অটোরিকশার সঙ্গে সংঘর্ষে ইসমাইল হোসেন (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও চালক আহত  ।  বুধবার ২১ মে  দুপুর দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় নিহতের বন্ধু লিটন ভেন্ডার (৫১) গুরুতর আহত হয়েছেন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে প্রত্যক্ষদর্শী হামিদ আলী। তিনি আরো বলেন,নিহত ইসমাইল টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের ঢেউয়েরচালা গ্রামের মৃত মিয়া মাহমুদ মুন্সীর ছেলে। স্থানীয়রা জানান, বুধবার দুপুরে লিটন ভেন্ডার তার বন্ধু ইসমাইল হোসেনকে সঙ্গে নিয়ে শোলাকুড়ি বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাঁশচড়া বাজারে আসার পথে  বাঁশচড়া বাজার  কাছাকাছি  সৈনিকের মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটি রাস্তায় চলন্ত অবস্থায় একটি ব্যাটারি চালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে পড়ে যান। এ সময় মোটরসাইকেলের পেছনে বসা ইসমাইল হোসেন রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ ঘটনায় আহত মোটরসাইকেল চালক লিটন ভেন্ডারকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। জানা যায়, ইসমাইল হোসেন দুই পুত্র সন্তানের জনক। তার বড় ছেলে ঢাকায় চাকরি করেন এবং ছোট ছেলে পড়াশুনার জন্য জাপানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জামালপুর সদর থানার ওসি আবু ফয়সাল মো. আতিক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে  নরুন্দি তদন্ত কেন্দ্রের   পুলিশের একটি দল দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  শাহ আলী বাচ্চু


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page