August 1, 2026, 10:30 am
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

জামালপুরে কৃষকদল নেতার বিরুদ্ধে বসতবাড়ি জবর দখলের অভিযোগ

Reporter Name

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের মাদারগঞ্জে কৃষক দলের এক নেতার বিরুদ্ধে অন্যের বসতবাড়িতে হামলা,ভাংচুর, লুটপাট, মারধোর ও জবরদখলের অভিযোগ উঠেছে।  শনিবার(১৭মে) দুপুরে জামালপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগীরা।  সংবাদ সম্মেলনে বক্তব্য রাখনে,মাদারগঞ্জের গুনারীতলা পশ্চিমপাড়ার  ভুক্তভোগী বাদল প্রামানিক ও তার স্ত্রী চামেলী বেগম৷  তাদের অভিযোগ, পৈতৃক সূত্রে পাওয়া ২০ শতাংশ জমিতে তারা দীর্ঘদিন ধরে আধাপাকা বসতঘর নির্মাণের পর বসবাস করে আসছেন।  গত শুক্রবার ভোররাতে ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও তার ভাই ইসমাইল হোসেনের নেতৃত্বে একদল ভূমিদস্যু দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় আধাপাকা দুটি থাকার ঘর ও রান্না ঘর ভেকু দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়। ঘরে থাকা মালামাল, স্বর্ণালংকার ও নগদ ৪ লাখ টাকা লুট করে ভূমিদস্যুরা। এরপর মারধোর করে পরিবারটিকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ভুক্তভোগী চামেলী বেগম বলেন, আমরা অনেক কষ্ট করে গার্মেন্টসে চাকুরি করে বাড়ি করেছিলাম৷ ভোররাতে ঘুমে থাকাবস্থায় আমাদের নির্যাতন করে  সব নিয়ে গেছে সন্ত্রাসীরা। এরপর থেকে সন্তান নিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছি। থানায় অভিযোগ দিলে পুলিশ আসে, প্রথমে মনে হয় আমাদের সহযোগিতা করছে। পরে দেখলাম  আমাদের সহযোগিতা করে নাই,ওদের সহযোগিতা করেছে।  অভিযুক্ত গুণারীতলা ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে যে অভিযোগ করা তা সঠিক না।  তার নিজের জমিতে নিজের বসতবাড়িতেই তিনি ঢোকেছেন বলে দাবি করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page