August 1, 2026, 10:32 am
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

এলজিইডি কর্মকর্তা-কর্মচারীদের কৃতিসন্তানদের সংবর্ধনা

Reporter Name

ইউসুফ আলী :   এলজিইডি সদর দপ্তরে ২৬ এপ্রিল ২০২৫ এলজিইডি কল্যাণ সমবায় সমিতি লিঃ (এলকেএসএস)-এর সদস্যভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের কৃতি সন্তানদের সংবর্ধনা দেওয়া হয়। ২০২৪ সালের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধানঅতিথি ছিলেন এলকেএসএস-এর সভাপতি ও এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃআব্দুর রশীদ মিয়া। সভায় সভাপতিত্ব করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন। এলজিইডির কর্মকর্তা-কর্মচারীদের কৃতিসন্তানদের উদ্দেশ্যে প্রধান প্রকৌশলী বলেন, তোমাদের সাফল্যে আমরা গর্বিত। ভালোভাবে পড়া-লেখা করলে চলতে ফিরতে সমস্যা হবেনা। তোমাদের মেধা ও শ্রম দেশের উন্নতিতে সহায়ক ভূমিকা পালন করবে। আমরা চাই তোমরা সারাবিশে^ বাংলাদেশের মুখ উজ্জ্বল করো। তিনি যে সকল শিক্ষার্থী সফলতা অর্জন করেছেন তাদের মাদেরকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলীগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তা ও সমিতিরসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page