August 3, 2026, 4:01 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

স্বামীর লাথিতে অন্তঃসত্ত্বা নারীর গর্ভপাত

Reporter Name

নিজেম্ব প্রতিবেদক:

গত ১লা মার্চ ২০২৫ শনিবার  রাত আনুমানিক ১০:৩০ মিনিটের সময় ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন  বেয়ারা মুসলিম নগর এলাকার দেলোয়ার মিয়ার বাড়িতে আত্বঃসত্তা এক নারীকে তার স্বামী  জুবায়ের ভূঁইয়া (২১) পেটে লাধি মারার ঘটনাটি ঘটে।সূত্রে জানা যায়, ঘটনার দিন স্বামী জুবায়ের তার আত্মীয়-স্বজনদের একত্রে উপস্থিত করে আত্বঃসত্তা স্ত্রীকে ৮ সপ্তাহের অধিক পেটে থাকা বাচ্চাটি  (ভ্রুন) নষ্ট করার কথা বলে এতে তার স্ত্রী অস্বীকৃতি জানায় এবং তার উপর নানা রকম মানসিক চাপ প্রয়োগ করে একপর্যায়ে  জুবায়ের ভূঁইয়া সজোরে আত্বঃসত্তা ওই স্ত্রীকে লাথি মারলে গুরুত্বর ভাবে আহত হয়।  ফলে স্ত্রীর গর্ভে থাকা ভ্রুন বাচ্চাটি নষ্ট হয়ে যায়। এক পর্যায়ে স্ত্রী নার্গিস আক্তার মাটিতে লুটিয়ে পড়ে ও রক্তপাত হতে থাকে।

এ ব্যাপারে গত ১১ মার্চ  ভুক্তভোগী স্ত্রী তার স্বামী জুবায়ের ভূঁইয়া (২১) সহ সাতজনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। মামলা নম্বর- ০৭।

তখন স্ত্রী চিৎকার করলে আশেপাশের লোকজন এসে তাকে প্রথমে একটি হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার স্যার শহীদ সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর চিকিৎসা শেষে তাকে অন্য আরও একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শুধু তাই নয় সঙ্গবদ্ধ চক্রটি, ভুক্তভোগীর  গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্ণের চেইন, ওয়াড্রবে থাকা চার ভরি  ওজনের স্বর্ণলঙ্কার এবং নগদ সাড়ে তিন লক্ষ টাকা নেয়। এবং ঘরে থাকা আসবাবপত্র ভাঙচুর করে। যার দাম প্রায় দেড় লক্ষ টাকা।

এদিকে ভুক্তভোগীর শশুর কবির ভূঁইয়া মামলা উঠানোর জন্য প্রতিনিয়ত তার ছেলের বউ নার্গিসকে  হুমকি-ধমকি দিচ্ছে। উল্লেখ্য মামলার প্রধান আসামি জুবায়ের ভূঁইয়াকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে  পাঠায়। কিন্তু কিছুদিন পর সে জামিনে বের হয়। জানা যায়, জামিনে থাকা আসামি জুবায়ের বিদেশ যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। এ নিয়ে শংকায় রয়েছে তার স্ত্রী সহ অনেকেই।

মামলার অন্যান্য আসামিরা হলো- জুনায়েদ ভূঁইয়া, কবির ভূঁইয়া, পলি আক্তার, শিল্পী আক্তার, মকবুল হোসেন ও সেলিম।

ভুক্তভোগী নার্গিস আক্তার বলেন, মামলার এক নম্বর আসামি তার স্বামী জুবায়ের ভূঁইয়া দেশ ছেড়ে চলে যাওয়ার পায়তারা করছে। কিন্তু সে যদি দেশ ছেড়ে চলে যায় তাহলে বিচার ব্যবস্থার বিঘ্ন ঘটবে। আমি ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছি এবং আমি আমার নিরাপত্তা নিয়ে শংকিত আছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page