May 30, 2026, 7:53 pm
শিরোনামঃ
সাব-রেজিস্ট্রারদের নিয়ন্ত্রক এখন টুকুর পিএস আবু বকর ! গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের সাব-রেজিস্ট্রার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ! এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত সাব-রেজিস্ট্রার বদলিতে সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি

ইসলামপুরে জোরপূর্বক ভাবে জমি দখলের পাঁয়তারা

Reporter Name

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের ইসলামপুর উপজেলার সদর ইউনিয়নের পচাবহলা মৌজায় জোরপূর্বক ভাবে ফসলি জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। জানা যায় ২৫ জানুয়ারি/২৫ চিনাডুলি ইউনিয়নের দক্ষিণ চিনাডুলি গ্রামের ভূমিদস্য আব্দুস সালামসহ নিম্ন জমির তফসিল বর্ণিত মৌজা পচাবহলা, সাবেক দাগ- ৭৯, বিআরএস দাগ-১৩৫,১৩৬ বিআরএস খতিয়ান নং- ৯২৯। এর মধ্যে ৫৩ শতাংশ জমি দখলের পায়তারা চলছে। ভূক্তভোগী নিরীহ কৃষক সাহাব উদ্দিন জানান, ২৫ জানুয়ারি চাষাবাদ করতে গেলে বিবাদীগণরা আমাদের বাধা প্রদান করে। উক্ত জমি আমরা পৈত্রিক সূত্রে প্রাপ্ত হইয়া দীর্ঘদিন যাবত ভোগ দখল করিয়া আসতেছি। আব্দুস সালাম ও তার সন্তানেরা বিভিন্ন সময় জোরপূর্বক ভাবে আমাদের জমি দখল করার পায়তারা করছেন। আমরা জমিতে হাল চাষ করতে গেলে আমাদেরকে বিভন্ন ধরনের হুমকি ধামকি দেয় এবং জমি চাষে বাধা প্রদান করেন। এ ব্যাপারে ইসলামপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। গত ৩১জানুয়ারি সরেজমিনে গিয়ে দেখা যায় উক্ত জমিটিতে দখলের নমুনা হিসাবে একটি হাল চাষের ট্রাক্টর রেখে গেছেন। এ ব্যাপারে এলাকাবাসী বলেন জমিটা নিয়ে দীর্ঘদিন যাবত কয়েক দফা গ্রাম্য বিচার সালসি হয়েছে কোন প্রতিকার না পেয়ে ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের কারেন। এবিষয়ে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান বাদীর অভিযোগ আমরা পেয়েছি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page