August 2, 2026, 4:05 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

মুন্সীগঞ্জে প্রভাবশালীর খপ্পরে চাঠাতিপাড়ার মন্দীরের সম্পত্তি: আতংকে সংখ্যালঘু সম্প্রদায়

Reporter Name

টঙ্গীবাড়ী(মুন্সীগঞ্জ) সংবাদদাতা :  মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়নে চাঠাতিপাড়া একটি শান্তিপূর্ণ গ্রাম। এই গ্রামের বৈদ্যবাড়িতে প্রায় ৫০-৬০ টি হিন্দু পরিবাস বসবাস করে। মোট হিন্দু ধর্মাবলম্বীর সংখ্যা প্রায় দুইশত। হিন্দু ‍মুসলিম সম্প্রীতিও লক্ষণীয়।

কিন্তু অতিসম্প্রতি এই গ্রামের বাসিন্দা হাজী বিল্লাল বেপারীর বড় ছেলে আউয়াল হোসেন বেপারীর আগ্রাসী দৃষ্টিভঙ্গির কারণে এই গ্রামের হিন্দু ধর্মাবলম্বী বাসিন্দাদের মনে আতংক বিরাজ করছে। বৈদ্যবাড়ির দক্ষিণপাশে রয়েছে মন্দির। আউয়াল হোসেন বেপারী দীর্ঘদিন ধরে এই মন্দিরের জায়গা দখল করার পাঁয়তারা করে আসছে। বিভিন্ন জাল জালিয়াতির মাধ্যমে মন্দিরের জমির কিছু অংশ এবং হিন্দুদের অনেকের জমি সে জোর জবরদস্তিমূলক নিজ দখলে নিয়েছে। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে অনেকে মারধরের স্বীকার হয়েছে। গ্রামবাসীর বাধার মুখে সে নিবৃত্ত হলেও গভীর রাতে বালুভরাট করে তাকে মন্দিরের জায়গার পাশ দিয়ে রাস্তা তৈরি করতে দেখা গেছে। এলাকার কিছু মাস্তান ও সন্ত্রাসীর সহযোগিতায় এ ধরনের কর্মকান্ড পরিচালনা করছে বলে প্রমাণ পাওয়া যায়। এ বিষয়ে প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করলে হিন্দু ধর্মাবলম্বীদের অনেক সম্পতি আউয়াল হোসেন বেপারীর অবৈধ দখলে চলে যাবে বলে আশংকা করছে ভুক্তভোগীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page