May 30, 2026, 9:11 pm
শিরোনামঃ
সাব-রেজিস্ট্রারদের নিয়ন্ত্রক এখন টুকুর পিএস আবু বকর ! গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের সাব-রেজিস্ট্রার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ! এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত সাব-রেজিস্ট্রার বদলিতে সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি

ডিবিসিসিআইর নতুন সভাপতি মামুন, সেক্রেটারি রিসালাত

Reporter Name

আলমগীর হোসেন :  কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিবিসিসিআই) ২০২৫-২৭ মেয়াদের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হলেন ভাইয়া গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. শাখাওয়াত হোসেন মামুন এবং সেক্রেটারি নির্বাচিত হলেন দ্য ম্যান অব স্টীল অ্যানালাইজেন বাংলাদেশ লি. এর চেয়ারম্যান ড. মুহম্মদ রিসালাত সিদ্দীক। এ ছাড়া মো. কাজী আফতাবুর রহমান সিনিয়র সহ-সভাপতি, মো. শহীদ আলম প্রথম সহ-সভাপতি, মেহরুন ইসলাম দ্বিতীয় সহ-সভাপতি, মো. হারুনুর রশিদ যুগ্ম সম্পাদক, সুমাইয়া নুর চৌধুরী অর্থবিষয়ক পরিচালক নির্বাচিত হন। এ ছাড়া পরিচালক নির্বাচিত হন মো. সায়েম ফারুকী (দৈনিক রূপালী বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক এবং সায়েম ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী), মো. মাজহারুল হক চৌধুরী (চেয়ারম্যান হাভাস মিডিয়া গ্রুপ), নওফেল বিন রেজা, ইঞ্জিনিয়ার রাজিব হায়দার, মো. কাউসার হোসাইন, আব্দুল হাকিম (সুমন), শাহ মোহাম্মদ রাফাত আফসার এবং মো. খন্দকার ইমরানুর ইসলাম। শাখাওয়াত হোসেন মামুন বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্প গ্রুপ ‘ভাইয়া গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজ এর ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্বরত আছেন। তিনি ভাইয়া অ্যাপারেলস লি., ন্যাচারাল রাইস ব্রান ওয়েল লি., সিগমা সিস্টেমস লিমিটেডের চেয়ারম্যান এবং প্যাসিফিক কনজুমার প্রোডাক্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক পদে আছেন। এ ছাড়াও তিনি ঢাকা চেম্বার অব কমার্স, বেসিস, ই-কমার্স অ্যাসোসিয়েশন, চায়না বাংলাদেশ চেম্বার অব কমার্স, ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স, বিজিএমইএ (বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারি অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন), বাপাসহ বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের সদস্য এবং বিভিন্ন সময়ে বিভন্ন পদে দায়িত্ব পালন করেছেন। শাখাওয়াত হোসেন মামুন বাংলাদেশের তরুণদের সর্ববৃহৎ সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এর ২০১৬ ন্যাশনাল প্রেসিডেন্ট হিসাবে দ্বায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি জুনিয়র চেম্বারের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page