July 31, 2026, 11:30 am
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

কুড়িগ্রামে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের আহ্বায়ক হিজল, সদস্য সচিব টুটুল 

Reporter Name

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম জেলায় বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ এর কমিটি গঠন সম্পন্ন হয়েছে। ৬১ সদস্য বিশিষ্ট কমিটিতে জেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের আহবায়ক হয়েছেন মোঃ হোসাইন আহমেদ হিজল এবং সদস্য সচিব মোঃ এমারুল হক টুটুল।আগামী তিন মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেন কেন্দ্রীয় কমিটি। মঙ্গলবার ৭ জানুয়ারি বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ শাহিনুর আল আমিন এবং সাধারণ সম্পাদক সম্পাদক মোঃ ইলিয়াস হোসাইন এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়,কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মোঃ হোসাইন আহমেদ হিজল ও সদস্য সচিব মোঃ এমারুল হক টুটুলসহ ৬১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হলো।অনুমোদনের তারিখ হতে পরবর্তী তিন মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে প্রেরণ করতে হবে। নবগঠিত কমিটির আহ্বায়ক মোঃ হোসাইন আহমেদ হিজল ও সদস্য সচিব মোঃ এমারুল হক টুটুল জানান,বাংলাদেশ সহকারী শিক্ষক সমাজ কমিটি সকল শিক্ষকের প্রতিনিধিত্ব করবে।এই কমিটি কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মেনে সকল শিক্ষকের পাশে থাকার প্রতিশ্রুতিবদ্ধ হবেন বলে জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page