রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরে দিগপাইত শামছুল হক কলেজের গভর্নিং বডির সভাপতির পদ থেকে সাবেক এমপি নিলোফার চৌধুরী মনিকে অপসারণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। মঙ্গলবার (৮অক্টোবর) দুপুরে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইত মোড়ে এ কর্মসূচি পালিত হয়েছে। এ সময় শিক্ষার্থী ও এলাকাবাসী নিলোফার চৌধুরী মনিকে দিগপাইত শামসুল হক কলেজে অবাঞ্চিত ঘোষণা করেন। সড়ক অবরোধ করে সমাবেশ করায় প্রায় এক ঘন্টা জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। সমাবেশে বক্তব্য রাখেন,দিকপাইত শামছুল হক কলেজের প্রভাষক মুশফিকুর রহমান,সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম,শিক্ষার্থী সিনথিয়া আক্তার,ফাতেমা আক্তার ও সৌরভ হাসান শিশির। বক্তারা বলেন, সভাপতির পদ থেকে ৪৮ ঘন্টার মধ্যে পদত্যাগ না করলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন বিক্ষুব্ধরা। উল্লেখ্য,গত ৬ অক্টোবর এই কমিটি অনুমোদন দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়।