July 31, 2026, 1:50 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

পারিবারিক কলহের জের ধরে মেয়ের জামাই বাড়ীতে হামলা-ভাংচুর ও লুটপাট

Reporter Name
oplus_0

চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : কমলগঞ্জে পারিবারিক কলহের জের হিসাবে মেয়ের জামাই বাড়ীতে হামলা-ভাংচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে শশুর আতাউর রহমান গংদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে- ১নং রহিমপুর ইউনিয়ন এর চৈত্রঘাট কালীমন্দির সংলগ্ন বাসায় গত ২৯ সেপ্টেম্বর রাত অনুমান ৯ ঘটিকায়। এ ঘটনায় ভুক্তভোগী ফাতেমা বেগম (৬০)-বাদী হয়ে আতাউর রহমান (৬০), সুমি বেগম (৩৫), নাহিদ মিয়া (৩০), ছাদিক মিয়া (২২), সাহেদ মিয়া (২৫) সহ অজ্ঞাতনামা ৪০/৫০ জন-কে আসামী করে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ সুত্রে প্রকাশ- আবুল কালাম এর শশুর বাড়ীর লোকজনসহ অন্যান্যরা পূর্ব পরিকল্পিতভাবে গত ২৯ সেপ্টেম্বর রাতে পেট্রোলের দোকানের সামনে গিয়ে হামলা করে। এ সময় নগদ টাকা ও দোকানের মালামাল ভাংচুর করা হয়। এ সময় সে প্রাণ বাঁচাতে তার বাসায় আসিয়া বাসার ক্যাসিগেইট-এর ভেতরে প্রবেশ করেও শেষ রক্ষা হয়নি। হামলাকারীরা সেখানেও আরেক দফা হামলা-ভাংচুর, স্বর্ণালংকার, সিসি ক্যামেরা ভাংচুর ও লুটপাট চালায়। হামলায় আহত হন- আবুল কালাম, নাজমিন বেগম, আফিয়া বেগম, ফাতেমা বেগম ও ইছমত উল্লাহ। এ সময় তাদের হাল্লা চিৎকার শুনে প্রতিবেশী লোকজন তাদেরকে উদ্ধার করেন। এ বিষয়ে জানতে চাইলে ফাতেমা বেগম ও তার স্বামী ইছমত উল্লাহসহ ভুক্তভোগী পরিবার জানান- আতাউর রহমান-এর কন্যা সুমি বেগম-এর সাথে আবুল কালাম-এর প্রায় ১৫ বছর পূর্বে বিবাহ হয়। তাদের সংসারে ১ ছেলে ও ১ মেয়ে। স্ত্রী সুমি বেগম এর নামে দোকানসহ বাসার জায়গা লিখে দেওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ চাপ প্রয়োগ করে আসছেন। এতে রাজী না হওয়ায় তাদের পারিবারিক বিরোধ বাড়তে থাকে। বাড়ীতে হামলার ঘটনায় নিরাপত্তহীনতায় রয়েছেন দাবী করে ভুক্তভোগী আরো বলেন- এ ঘটনার সঠিক বিচার দাবী করছি। দোকান কোঠাসহ বাসার ভিতরে ও বাহিরে ভাংচুরের দৃশ্য সিসি ক্যামেরায় ধারনকৃত ভিডিও ফুটেজ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page