
মোতাহির আলী : কমলগঞ্জে আলোর পথিক সমাজ কল্যাণ সংস্থার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড রামপাশা গ্রামে হাজী লেবাছ তরফদার হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ, ফ্রী ব্লাড ক্যাম্পেইন ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে সকলের অংশগ্রহণে সবার সহযোগিতায় সফল ভাবে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিশিষ্ট সমাজসেবক ও আলোর পথিক সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত চেয়ারম্যান ছিলেন জনাব মোঃ আতাউর রহমান। সংগঠনের সভাপতি সাহেদ খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিফাতুর রহমান রিমনের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রামপাশা এলাকার আবুল কালাম আজাদ সাহেব, সৈয়দ তাহের আলী, মাহমুদুল হাসান রিপন, আশরাফুল হাসান পাপ্পু, যুব সমাজ, মুরব্বিয়ান, আলোর পথিক সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা প্রতিষ্ঠাতা সময়ন্বক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অত্র হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ আবু সুফিয়ান এর মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।