July 31, 2026, 4:46 am
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

রূপগঞ্জে মাদক, সস্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির ‍ ‍বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

Reporter Name

মো: শরীফ ভূইয়া, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:  রূপগঞ্জে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য ও দখলদারদের প্রতিহত করতে সভা ও বিক্ষোভ করা হয়েছে। গতকাল ৭সেপ্টেম্বর শনিবার তারাবো পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন এ কর্মসূচি পালন করে। রূপসী বালুর মাঠে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন তারাবো পৌরসভার বিএনপির সভাপতি তাশিক হক ওসমান।
সভায় বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, সহ সভাপতি হাজী সেলিম, আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, রফিক ভুঁইয়া, কাঞ্চন পৌরসভা বিএনপির সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খাঁন, তারাবো পৌরসভার বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, সাংগঠনিক সম্পাদক আরিফ হাসান আরব, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক জিন্নাত আলী, ভোলাবো ইউনিয় বিএনপির সভাপতি এডভোকেট রেজাউল হক, সাধারণ সম্পাদক মনির হোসেন, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা মুজিবুর রহমান লিটন,জাঙ্গীর ৬নং ওয়ার্ডের যুবদল নেতা আনোয়ার হোসেন, বিএনপি নেতা আব্দুল আল মামুন,যুবদল নেতা আবুল কালাম  প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য ও দখলদারদের প্রতিহত করতে হবে। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আওয়ামী শাসনামলে গত ১৬বছরে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত গায়েবি, রাজনৈতিক ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। হামলা, ভাংচুর, লুটপাট, চাঁদাবাজি, দখলদারিত্ব বন্ধ করে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। তবেই নতুন বাংলাদেশ বিনির্মাণে সার্থক হবে।
পরে রূপসী-কাঞ্চন সড়কে তারা বিক্ষোভ মিছিল নিয়ে প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page