July 30, 2026, 9:17 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

বক্সিংয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশি জিন্নাত ফেরদৌস

Reporter Name

প্রথম বাংলাদেশি হিসেবে আফ্রিকার ডারবানে বক্সিংয়ে ইতিহাস গড়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী জিন্নাত ফেরদৌস। জিতেছেন ম্যান্ডেলা কাপে স্বর্ণপদক। বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এটিকে গেল দেড় দশকে দেশের সেরা সাফল্য মনে করেন। বিদেশের মাটিতে এমন সফলতার পর গর্বিত দেশের বক্সিং সংশ্লিষ্টরা।

জিন্নাত ফেরদৌসের বক্সিংয়ে আবির্ভাব গত বছর হঠাৎ করেই। তিনি লাল-সবুজের হয়ে অংশ নেন এশিয়ান গেমসেও। সেখানে যদিও প্রথম বিশ্বমঞ্চে তেমন ভালো কিছু করতে পারেননি।

এরপর যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত কোচের কাছে ট্রেনিং চালিয়ে যান জিন্নাত। তার ঝুলিতে অবশেষে সাফল্য ধরা দিয়েছে। দক্ষিণ আফ্রিকায় ম্যান্ডেলা কাপে গোল্ড জিতেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী জিন্নাত।

বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন বলেছেন, জিন্নাতের স্বর্ণপদক জয় দেশের বক্সিংয়ের জন্য অনেক বড় একটি সফলতা। তার স্বর্ণ জয়ই দেশের সেরা সাফল্য। জিন্নাতের পারফরম্যান্স, অভিজ্ঞতা ও ফাইটিং দক্ষতা খুবই ভালো। আগামী মাসের ২৫ তারিখ থেকে শুরু হওয়া ফাইটে ভালো কিছু আশা করতে পারি।’

উল্লেখ্য, ২৭ দেশের এই টুর্নামেন্টে স্বর্ণ জয়ের পথে জিন্নাত হারিয়েছেন ইথিওপিয়ার সেরা বক্সার গাজিয়া বেথেলহামকে। আর এটাকেই সাম্প্রতিক দেশের বক্সিংয়ে সেরা সাফল্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই টুর্নামেন্ট জয়ের অভিজ্ঞতা কাজে দেবে আসন্ন প্যারিস অলিম্পিকের বাছাইপর্বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page