May 31, 2026, 1:27 am
শিরোনামঃ
সাব-রেজিস্ট্রারদের নিয়ন্ত্রক এখন টুকুর পিএস আবু বকর ! গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের সাব-রেজিস্ট্রার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ! এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত সাব-রেজিস্ট্রার বদলিতে সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি

পাকিস্তানে ঈদের সম্ভাব্য তারিখ জানা গেলো

Reporter Name

আসন্ন ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি)। চাঁদের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করে বিষয়টি নিশ্চিত বলে দাবি করছে তারা।

সোমবার (১ এপ্রিল) পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি) জানিয়েছে, ১০ এপ্রিল ঈদুল ফিতরের প্রথম দিন এবং ৯ এপ্রিল সন্ধ্যায় শাওয়ালের নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। খবর জিও নিউজের।

আবহাওয়া অফিস জানিয়েছে, নতুন চাঁদের জন্ম ৮ এপ্রিল রাত ১১টা ২১ মিনিটে হবে এবং তার বয়স পরের দিন (৯ এপ্রিল) সন্ধ্যায় ১৯ থেকে ২০ ঘণ্টার মধ্যে হবে। ওইদিন সন্ধ্যার পর অন্তত ৫০ মিনিট চাঁদটি আকাশে থাকবে।

পাকিস্তানে গত ১১ মার্চ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। এরপর ১২ মার্চ থেকে শুরু হয় সিয়াম-সাধনার মাস। ফলে যদি ৯ এপ্রিল রাতে শাওয়াল মাসের চাঁদ ওঠে তাহলে এবার দেশটিতে রোজা হবে ২৯টি।

একমাস সিয়াম পালন শেষে খুশির ঈদ পালন করেন বিশ্বের সব মানুষ। রমজানে কষ্ট করে রোজা রাখায় মহান আল্লাহ-তায়ালা তার বান্দাদের জন্য ঈদ দিয়েছেন। এদিন সবাই আনন্দের সাথে পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে দিনটি কাটান।

রমজান হলো আরবি ক্যালেন্ডারের নবম মাস। যদিও ইংরেজি ক্যালেন্ডারের মতো আরবি মাসও ১২টি। কিন্তু চাঁদ ওঠার ওপর নির্ভর করে মাস নির্ধারণ হওয়ায় আরবি বছরগুলো ঘুরতে থাকে।

এ বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশগুলোতে ঈদ শুরু হয়েছে ১১ মার্চ থেকে। মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা সংস্থা জানিয়েছে, এ বছর এই অঞ্চলে ১০ এপ্রিল ঈদ হতে পারে। অর্থাৎ সেখানে ৩০টি রোজা হবে। আর যদি এমনটি হয় তাহলে সৌদি ও পাকিস্তানে একইদিনে ঈদ হবে।

এদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, পর পর ৩ মাস ২৯ দিনে হয় না। এবার রমজান ৩০ দিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর ফলে ঈদুল ফিতর হতে পারে ১১ এপ্রিল। ১১ এপ্রিলকে ঈদুল ফিতরের দিন ঠিক করে ছুটির তালিকা করেছে সরকার।

সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, রমজান মাসের আগের ২ মাস ২৯ দিনে শেষ হয়েছিল। তাই এ মাস ২৯ দিনে হবার সম্ভাবনা খুবই কম, তাই ৯ এপ্রিল ছুটির প্রস্তাব নাকচ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page