May 31, 2026, 1:26 am
শিরোনামঃ
সাব-রেজিস্ট্রারদের নিয়ন্ত্রক এখন টুকুর পিএস আবু বকর ! গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের সাব-রেজিস্ট্রার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ! এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত সাব-রেজিস্ট্রার বদলিতে সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি

ইস্টার সানডের অনুষ্ঠানে প্রকাশ্যে এলেন ক্যানসার আক্রান্ত চার্লস

Reporter Name

ক্যানসারে আক্রান্ত হওয়ার পর এই প্রথম ব্রিটেনের রাজা চার্লস প্রকাশ্যে এলেন খ্রিস্টধর্মাবলম্বীদের পবিত্র অনুষ্ঠান ইস্টার সানডের অনুষ্ঠানে যোগ দিতে।

রবিবার (৩১ মার্চ) রাজা উইন্ডসর ক্যাসেলে ইস্টার সানডের অনুষ্ঠানে যোগ দেন।

রাজা এবং রানী যখন উইন্ডসর ক্যাসেলে তাদের বাসভবন থেকে গাড়িতে করে চ্যাপেলে পৌঁছান তখন দর্শকদের দিকে হাত নাড়ছিলেন। রাজা চার্লস একটি গাঢ় ওভারকোট পরে এবং রাণী ক্যামিলা একটি সবুজ কোট, একটি পান্না এবং হীরার ব্রোচ পরেছিলেন যা প্রয়াত রানীর ছিল।

রাজা চার্লস তার প্রয়াত মা রানী এলিজাবেথের বিশ্রামস্থল সেন্ট জর্জ চ্যাপেলের বাইরে জড়ো হওয়া ভক্তদের সাথে হাত মেলান। তিনি তাদের উদ্দেশে বক্তব্যও দেন। ক্যানসারে আক্রান্ত হওয়ার পর রাজা কিছু কাজ করলেও প্রকাশ্যে আসেননি। তিনি ব্যক্তিগতভাবে কিছু কাজ করেছেন। সেইন্ট জর্জ চ্যাপেলে ধর্মীয় কাজ করার পর ৭৫ বছর বয়সি রাজা চার্লস ভক্তদের সাথে হাত মেলান। এ সময় ভক্তরা তার ব্যাপক প্রশংসা করেন। ভক্তরা রাজার রোগমুক্তি কামনা করেন।

প্রিন্সেস কেট মিডলটন ক্যানসারে আক্রান্ত হওয়ায় প্রিন্স উইলিয়ামকে ইস্টার সানডের অনুষ্ঠানে দেখা যায়নি। গত ফেব্রুয়ারিতে বাকিংহাম প্যালেস জানায়, রাজা চার্লস ক্যানসারে আক্রান্ত হয়েছেন। এটি কী ধরনের ক্যানসার তা প্রকাশিত হয়নি। এটা প্রোস্টেট ক্যানসার না; কিন্তু তার প্রোস্টেটের চিকিৎসার সময় এটা ধরা পড়ে। —বিবিসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page