May 30, 2026, 10:47 pm
শিরোনামঃ
সাব-রেজিস্ট্রারদের নিয়ন্ত্রক এখন টুকুর পিএস আবু বকর ! গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের সাব-রেজিস্ট্রার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ! এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত সাব-রেজিস্ট্রার বদলিতে সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি

ধানমন্ডিতে স্কুলছাত্র অপহরণ, কোটি টাকা মুক্তিপণ দাবি

Reporter Name

রাজধানীর মাস্টার মাইন্ড স্কুলের এক শিক্ষার্থী অপহৃত হয়েছে। বুধবার সকালে স্কুলে যাওয়ার সময় শিশু জামিনুর রহমান (১১) ও গাড়ি চালক কামরুল হাসানকে (২৮) অপহরণ করা হয়। এ ঘটনায় অপহৃত শিশুর চাচা হাবিবুর রহমান বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি মামলা করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, আমার ছোট ভাই আনিসুর রহমানের দুই ছেলে আমিনুর রহমান (১৩) ও জামিনুর রহমান (১১)। বুধবার সকাল সোয়া সাতটার দিকে ধানমন্ডি থেকে মাইন্ড স্কুলের উদ্দেশে রওনা হয় গাড়ি চালক কামরুল হাসান।

সাড়ে সাতটার দিকে আমিনুর রহমানকে ধানমন্ডি ১২ রোডে মাস্টার মাইন্ড স্কুলে পৌঁছে দেওয়া হয়। পরে জামিনুর রহমানকে নিয়ে গাড়িচালক ৭ টা ৪০ মিনিটের দিকে রোড নম্বর-১০/এ মাস্টার মাইন্ড স্কুলের সামনে পৌঁছামাত্র অজ্ঞাতনামা দুর্বৃত্তরা অস্ত্রের মুখে জিম্মি করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় তাদের। ওই দিনই সকাল ১০টা ২০ মিনিটের দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে কল করে এক কোটি পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। নাহলে শিশু জামিনুর ও গাড়িচালক কামরুলকে হত্যা করা হবে বলে জানায়।
বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page