May 30, 2026, 9:19 pm
শিরোনামঃ
সাব-রেজিস্ট্রারদের নিয়ন্ত্রক এখন টুকুর পিএস আবু বকর ! গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের সাব-রেজিস্ট্রার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ! এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত সাব-রেজিস্ট্রার বদলিতে সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি

টঙ্গী প্রেসক্লাবে দ্বি–বার্ষিক সাধারণ সভা: মেরাজ সভাপতি, আজিজ সম্পাদক , কোষাধ্যক্ষ আব্দুস সবুর খান নির্বাচিত

Reporter Name

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: টঙ্গী প্রেসক্লাবের দ্বি–বার্ষিক সাধারণ সভা শনিবার (২২ নভেম্বর) প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। সকলের সদস্যদের উপস্থিতিতে আয়–ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন ও মতামত আদান–প্রদানের মধ্য দিয়ে প্রথম অধিবেশনের কার্যক্রম সম্পন্ন হয়। পরের অধিবেশনে সর্বসম্মত মতামতের ভিত্তিতে প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন—সভাপতি আলহাজ্ব মেরাজ উদ্দিন, সহসভাপতি মাহবুব চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আজিজুল হক, সহসাধারণ সম্পাদক মো. জাকারিয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাকসুদ আহমেদ রবিন, কোষাধ্যক্ষ আব্দুস সবুর খান, দপ্তর–প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান শোভন এবং সদস্য এমআর নাসির ও মাহবুব তরফদার। নবনির্বাচিত নেতৃত্ব টঙ্গীতে অপ–সাংবাদিকতা প্রতিরোধ করে সুস্থধারার সাংবাদিকতার ঐতিহ্য ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করেন। নতুন নেতৃত্বে প্রেসক্লাবের গতি ফেরবে বলে আশাবাদ ব্যক্ত করেন সাধারণ সদস্যরা। সভায় আগত সাংবাদিকরা নবনির্বাচিত কমিটির সামনে পেশাদারিত্ব, ঐক্য ও দায়িত্বশীলতার মান আরও উঁচুতে তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page