July 31, 2026, 4:30 am
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

গোপলা নদী থেকে মৎস্যজীবিদের জাল ও মাছ জোরপূর্বক ছিনিয়ে নেয়ার অভিযোগ

Reporter Name

চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার সদর উপজেলাধীন ৪নং আপার কাগাবলা ইউনিয়ন এর আথানগিরি এলাকায় “আথানগিরি লামাপাড়া মৎস্যজীবি সমিতি”এর অন্তর্গত মৎস্যজীবি সম্প্রদায়ের লোকজনদের জাল ও মাছ জোরপূর্বক ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালী মহলদের বিরুদ্ধে। এ নিয়ে ভুক্তভোগী মৎস্যজীবিগণ প্রতিকার চেয়ে মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ (স্বারক নং-১০৪৬৮, তারিখ : ০১/১০/২০২৫ইং) দায়ের করেছেন। “আথানগিরি লামাপাড়া মৎস্যজীবি সমিতি” এর সভাপতি মো: খলিল মিয়া, মৎস্যজীবি রাকান হোসেন, ছালেক মিয়া, ছুনু মিয়া, সায়েল মিয়া ও রুপনা বেগম জানান- জলাশয়ে জাল দিয়ে মাছ শিকার করতে গেলে এলাকার কিছু প্রভাবশালী মহল জাল ও মাছ জোরপূর্বক ছিনিয়ে নিচ্ছেন। বাঁধা দিলে চালানো হয়, নির্যাতন-জুলুম। মৎস্যজীবিদের জাল ও মাছ জোরপূর্বক ছিনিয়ে নেয়া বাঁধা প্রদানকারীদের মধ্যে অন্যতম হলেন- আব্দুল কালাম (৫৫), দুলাল মিয়া (৪৫), সবুজ মিয়া (৩০), ফজলু মিয়া (৩৫)সহ অজ্ঞাতনামা লোকজন এসব করে আসছেন। এলাকায় তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পর্যন্ত পান না। তাদের এহেন নির্যাতন অসহায় মৎস্যজীবিদের বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে। মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ প্রদান করার কারণে প্রতিপক্ষ আরো ক্ষিপ্ত হয়ে পুনরায় নির্যাতন শুরু করেন। এ ঘটনায় গত ০৫/১০/২০২৫ইং, মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থলে সরেজমিন তদন্ত করেন এবং এর সত্যতা পান। কিন্তু, প্রতিপক্ষ প্রভাবশালী থাকার কারণে তাদের বিরুদ্ধে আজও কোন আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page