August 1, 2026, 12:01 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

মার্চ ফর গাজা ঢাকায় সুন্নী জনতার সমাবেশ

Reporter Name

রায়হান মিয়া : আন্তর্জাতিক ও দেশীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মুসলিম বিশ্বে সংহতি প্রকাশে শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর সায়দাবাদ সংলগ্ন ঐতিহাসিক গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত হয়েছে ‘মুসলিম ঐক্য সংহতি সমাবেশ’।

গাজা, ভারত, রোহিঙ্গা সহ বিশ্বজুড়ে নিপীড়িত মুসলমানদের সমর্থনে এই সমাবেশে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন খানকা ভিত্তিক আলেম-ওলামা ও পীর-মাশায়েখগণ। জৈনপুরী দরবার শরীফের পীর ড. এনায়েত উল্লাহ আব্বাসীসহ সুন্নি ঘরানার শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

সারাদেশ  থেকে বিভিন্ন জেলার সুন্নী জনতার উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয় সমাবেশস্থল। ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে মো: রাসেল মিয়া,মো:ইয়াসিন মিয়া,মো: রাজু মিয়া, মো: হিরা মিয়া, মো: রুবেল মিয়া সহ সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে যোগদান  করেন।

উল্লেখ্য এর আগে সমাবেশকে কেন্দ্র করে শুক্রবার (২৫ এপ্রিল) রাজধানীর শেওড়াপাড়া এলাকায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জনপ্রিয় ইসলামিক স্কলার সৈয়দ মুহাম্মদ হাসান আল আজহারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page