August 1, 2026, 12:09 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

বাংলা নববর্ষের ব্যবহারিক প্রয়োগ আমাদের জীবনে প্রায় অনুপস্থিত-লায়ন গনি মিয়া বাবুল

Reporter Name

বেঞ্জামিন রফিক :   কবি সংসদ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, বাংলা নববর্ষের ব্যবহারিক প্রয়োগ আমাদের জীবনে প্রায় অনুপস্থিত। আমাদের দৈনন্দিন জীবনে বাংলা সন কিংবা বাংলা তারিখের ব্যবহার নেই বললেই চলে। স্কুল, অফিস, আদালত, ব্যাংক-বীমা, বিদেশ ভ্রমণের তারিখ নির্ধারণ ইত্যাদি কোন পর্যায়েই বাংলা তারিখ ব্যবহৃত হয় না। পৃথিবীর বুকে একমাত্র যে দেশের মানুষ তাদের ভাষা রক্ষার জন্যে আন্দোলন করে জীবন দিয়েছে, যে দেশে প্রতি বছর বাংলা নববর্ষ পালিত হয় জমজমাট পরিবেশে, আনন্দঘন উৎসবে। সে দেশেই বাংলা সন ও বাংলা তারিখ উপেক্ষিত! এই অবস্থায় পহেলা বৈশাখের চেতনা তথা বাঙালির সংস্কৃতি আমাদের আদালতসহ দেশের সর্বত্র চালু করা প্রয়োজন। সর্বক্ষেত্রে বাংলা ভাষা ও বাংলা তারিখ ব্যবহার করা অপরিহার্য। কবি সংসদ বাংলাদেশের উদ্যোগে ১৮ এপ্রিল ( শুক্রবার) বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সেমিনার হলে আয়োজিত বৈশাখী কবিতা সন্ধ্যা ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কবি সংসদ বাংলাদেশের সাধারণ সম্পাদক কবি তৌহিদুল ইসলাম কনক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। ভারতের কবি দেবনিষ্ঠা জানা অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন। প্রধান অতিথি ছিলেন কবি সংসদ বাংলাদেশের স্থায়ী পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. নজরুল ইসলাম তামিজী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কবি সংসদ বাংলাদেশের প্রধান উপদেষ্টা কবি ইমরোজ সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কবি আসাদ কাজল ও সংগঠনের উপদেষ্টা শিহাব আলম রিফাত। সংগঠনের সাহিত্য সম্পাদক কবি রলি আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে অর্ধশতাধিক কবি স্বরচিত বৈশাখী কবিতা পাঠ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page