August 1, 2026, 11:58 am
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

সরকারের ঈদ উপহার পেলেন সীমান্তে হত্যাকান্ডের শিকার ফেলানী পরিবার

Reporter Name

মিজানুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার ঈদ উপহার পেলেন আলোচিত কুড়িগ্রাম সীমান্তে নির্মম ভাবে হত্যাকান্ডের শিকার ফেলানীর পরিবার। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার নির্দেশনায় আর্থিক সহায়তার চেক ও ঈদ উপহার ফেলানীর বাবা নুর ইসলামের হাতে তুলে দেন, কুড়িগ্রামের জেলা প্রশাসক ( ডিসি) নুসরাত সুলতানা। এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরুজুল ইসলাম ও জেলা সমাজসেবা দপ্তরের উপ-পরিচালক মুহ. হুমায়ুন কবির। ঈদ উপহার হিসেবে ফেলানীর পরিবারের জন্য জেলা পরিষদ থেকে ৩০ হাজার টাকার ১টি চেক ও জেলা সমাজসেবা কার্যালয় থেকে ঈদের পোশাক ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়। ঈদের পোশাক ও খাদ্যসামগ্রীসহ চেক গ্রহণ করেন ফেলানীর বাবা বাবা নুর ইসলাম। ফেলানী বাবা নুর ইসলাম বলেন, ঈদে নগদ টাকা ও পোশাক পেয়ে খুব আনন্দ লাগছে। স্ত্রী সন্তানদের নিয়ে ভালোভাবে ঈদ পালন করতে পারবো। উপদেষ্টা স্যারসহ সবার জন্য দোয়া করবো। আর আমার মৃত মেয়ের জন্য সবাই দোয়া করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page