August 3, 2026, 5:13 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name

নিজস্ব প্রতিবেদক: নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার নরসিংদীর অরবিট রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের তৃতীয় তলায় এ আলোচনা, দোয়া, ইফতার মাহফিল ও ক্লাবের সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো.মনিরুজ্জামানের সঞ্চালনায় ও সভাপতি শফিকুল ইসলাম রিপন’র সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সাবেক পরিচালক মোহাম্মদ আল-আমিন রহমান, ডাকসুর সাবেক সদস্য শাহান শাহ খন্দকার সোহেল, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব অঞ্জন দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুজন চন্দ্র সরকার, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব ও নরসিংদী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট একেএম নুরুল ইসলাম (নুরুন্নবী)। আলোচনা শেষে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সকল প্রয়াত সদস্য ও প্রয়াত আত্মীয় স্বজনদের রুহের মাগফেরাত সহ নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফল কামনা করে মোনাজাত পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান। ইফতারের পর ক্লাবের সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী হিসেবে পাঞ্জাবি ও থ্রি-পিস বিতরণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সমন্বয়ক মকবুল হোসেন, নুরুল ইসলাম নূরচাঁন, সহ-সভাপতি টুটুল শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক এম ওবায়দুল কবীর, অজয় সাহা, অর্থ সম্পাদক তৌহিদুর রহমান (তৌকির), সাংগঠনিক সম্পাদক শফিউদ্দিন খন্দকার, দপ্তর সম্পাদক কাজী রুনা লায়লা, কার্যকরী সদস্য আসাদুজ্জামান বাদল, আসাদুজ্জামান আসাদ, জেলা প্রশাসন ও জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সাংবাদিক সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক সহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page