August 2, 2026, 11:26 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

জুলাই অভ্যুত্থানে উত্তরার ৯২ শহীদের তালিকা প্রকাশ

Reporter Name

নিজেস্ব প্রতিবেদক: জুলাই-আগস্ট অভ্যুত্থানে রাজধানীর উত্তরায় (১৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত) ৯২ জন নিহতের তালিকা প্রকাশ করেছে ‘জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স’ নামে একটি সেচ্ছাসেবী সংগঠন।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে উত্তরার ৩ নম্বর সেক্টরে ফ্রেন্ডস ক্লাব মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন সংগঠনটির মুখপাত্র ফান্তাসির মাহমুদ।

তিনি জানান, ‘উত্তরায় শহীদ ৯২ জনের মধ্যে— ২৫ জন শিক্ষার্থী, ১৯ জন চাকরিজীবী, ১০ জন ব্যবসায়ী, ৫ জন গাড়ি বা রিকশাচালক, ২ জন মসজিদের ইমাম, একজন ডাক্তার, ১১ জন অজ্ঞাত এবং অন্যান্য ১৯ জন।’ তবে এই তালিকা আরও বাড়তে পারে বলেও জানান ফান্তাসির।

ফান্তাসির মাহমুদ বলেন, ‘সরকারি কোনো সহযোগিতা না পেয়ে নিজেদের উদ্যোগে এই তালিকা প্রকাশ করা হয়েছে। জুলাই বিপ্লবে স্মৃতি বাঁচিয়ে রাখতে ওয়েবসাইট নির্মাণের কাজ করা হচ্ছে। যেখানে সারা দেশের একাধারে শহীদ ও আহতদের তালিকা দেওয়া থাকবে এবং তাদের নিয়ে প্রামাণ্যচিত্র তুলে ধরা হবে।’

এ সময় উত্তরায় নিহতদের পরিবারের সদস্যরা জানান, এত প্রাণের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশকে যদি সুন্দরভাবে গড়ে তোলা না যায় তবে তা জাতি ব্যর্থ হবে। শহীদ মেধাবী শিক্ষার্থীদের এই বিসর্জনকে জাতির কাছে স্মরণীয় করে রাখতে সরকারকেই উদ্যোগ নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page