August 3, 2026, 4:23 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

গণহত্যায় জড়িতদের পালানো ঠেকাতে সীমান্ত ও বিমানবন্দরে কঠোর নজরদারি চলছে

Reporter Name

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘গণহত্যায় জড়িত ব্যক্তিদের মধ্যে অনেককে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। এ গণহত্যায় জড়িত কেউ যাতে পালিয়ে যেতে না পারে, সে জন্য সীমান্তে ও বিমানবন্দরগুলোতে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।’

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জুলাই-আগস্ট গণহত্যায় জড়িত ব্যক্তিদের নিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিশেষ বিবৃতিতে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেছেন। বিবৃতিতে উপদেষ্টা বলেন, ‘জুলাই-আগস্ট গণহত্যায় জড়িত সন্ত্রাসী ও খুনিদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনার ব্যাপারে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। একই সঙ্গে সন্ত্রাসীদের গ্রেফতার অভিযানে যাতে কোনো নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সতর্কতা অবলম্বনেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page