August 3, 2026, 4:24 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

ভূমি কর্মকর্তা আবুল ফাইয়াজের বিরুদ্ধে  অবৈধ ভাবে কোটি টাকা অর্জনের অভিযোগ

Reporter Name

আসাদুজ্জামান বাদল: নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের ভূমি কর্মকর্তা আবুল ফাইয়াজের বিরুদ্ধে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, সরকারি চাকরিতে ১১ তম গ্রেডের এই কর্মকর্তা সর্বসাকুল্যে বেতন ৩২ হাজার টাকার মত। কিন্তু তিনি ভেলানগর বসবাস করেন বহুতল ছয়তলা বিলাসবহুল ভবনে। যার নির্মাণ ব্যয় প্রায় তিন কোটি টাকা। জমির মূল্য প্রায় তিন কোটি টাকা। যে বাড়ির মালিক তিনি নিজেই।  বিশ্বস্ত সূত্রে জানা যায়,চিনিশপুরে কর্মরত থাকাকালীন বিভিন্ন অজুহাতে মানুষের কাছ থেকে অবৈধ ঘুষ নিয়ে তিনি ভেলানগর অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন। আত্মীয়-স্বজনের নামে রয়েছে একাধিক প্লট এবং কোটি কোটি নগদ টাকা। তার স্ত্রী রয়েছে প্রায় ৩০ ভরি স্বর্ণ অলংকার। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। শুধু তাই নয় দুই মেয়েকে পড়াচ্ছেন নরসিংদীর সবচেয়ে ব্যয়বহুল শিক্ষা প্রতিষ্ঠানে। অবৈধ এই সম্পদের পাহাড় গড়ার জন্য বিভিন্ন অভিযোগে বিগত সরকারের সময় দুদকের জালে আটকা পড়েন তিনি। কিন্তু বিপুল পরিমাণে অর্থ দিয়ে সেখান থেকে নিরাপদে সরে আসেন। তার বিষয়ে বিস্তারিত থাকবে দ্বিতীয় পর্বে,,,,,


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page