August 2, 2026, 12:35 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

পটিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

Reporter Name

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন।

শুক্রবার (১৯ এপ্রিল) রাতে মহাসড়কের পটিয়া অংশে এ হতাহতের ঘটনা ঘটে।

পটিয়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের খরনা চেয়ারম্যান ঘাটা এলাকায় কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখি মারসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও চকরিয়াগামী যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় ২ অটোরিকশার যাত্রী ঘটনাস্থলে নিহত হন এবং ৪ জন গুরুতর আহত হন।
নিহতরা হলেন- চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের ইউনুচ মার্কেট এলাকার আবু তৈয়বের ছেলে আবু বক্কর তাসিব (১৮) ও কক্সবাজার জেলার রামু থানার আহমদ হোসেনের ছেলে নুরুল আলিম (২৭)।

আহতরা হলেন- চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের রাকিব হোসেন (২০), মোহাম্মদ জাবেদ (১৯), মোহাম্মদ সিহাব (২২), চকরিয়ার সিএনজি অটোরিকশা চালক লিটন (৩৫)।

স্থানীয়রা বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে যাওয়া অটোরিকশার যাত্রীদের উদ্ধার করে চন্দনাইশের বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা আবু বক্কর তাসিব ও নুরুল আলিমকে মৃত ঘোষণা করেন। আহত চারজনকে হাসপাতালেই চিকিৎসা দেওয়া হয়।

অপরদিকে একইদিন বিকেল সাড়ে পাঁচটার দিকে পটিয়ার মনসা বাদামতল থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখি একটি মিনিবাস বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসকে সাইড দিতে গিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এসময় বাসটির হেলপার রফিক (২৩) লাফ দিলে বাসের নিচে চাপা পড়ে প্রাণ হারান। নিহতের বাড়ি পটিয়ার কোলাগাঁও ইউনিয়নের চাপড়া গ্রামে।

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম তৌফিক বলেন, শুক্রবার বিকেল ও রাতে পৃথক দৃটি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৪ জন আহত হন। দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি অটোরিকশা হাইওয়ে থানায় নিয়ে আসা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page