May 30, 2026, 11:55 pm
শিরোনামঃ
সাব-রেজিস্ট্রারদের নিয়ন্ত্রক এখন টুকুর পিএস আবু বকর ! গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের সাব-রেজিস্ট্রার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ! এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত সাব-রেজিস্ট্রার বদলিতে সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি

গ্রিস উপকূলে নৌকাডুবি, ৩ শিশুর মরদেহ উদ্ধার

Reporter Name

গ্রিস উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এরই মধ্যে সেখান থেকে অন্তত তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

কোস্ট গার্ড কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। খবর এএফপির।

এর আগে, ভুক্তভোগী শিশুদের মায়েরা তাদের নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেন। যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের বয়স যথাক্রমে পাঁচ, সাত ও দশ বছর। তুরস্ক থেকে ছেড়ে আসা নৌকাটি গ্রিস উপকূলে ডুবে যায়। এরপর নৌ বাহিনীর তিনটি জাহাজ ১৯ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেন।

তবে কতজন ওই নৌকাটিতে ছিলেন তা স্পষ্ট নয়। তবে গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেটিতে অন্তত ২৭ জন ছিলেন। তাদের মধ্যে অধিকাংশই আফগান নাগরিক।

শরণার্থীবিষয়ক হাইকমিশনার জানিয়েছেন, চলতি বছর এখন পর্যন্ত গ্রিসের দ্বীপগুলোতে ১১ হাজার ৩০০-এর বেশি অভিবাসনপ্রত্যাশী পৌঁছেছেন।

জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৩ সালে প্রায় ৪৫ হাজার অভিবানসনপ্রত্যাশী গ্রিসে পৌঁছায়। নৌপথে যাতায়াতের সময় প্রায়ই দুর্ঘটনার শিকার হন অভিবাসনপ্রত্যাশীরা। সম্প্রতি বিভিন্ন রুটে অবৈধপথে ইউরোপ যাওয়ার প্রবণতা বেড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page