July 29, 2026, 4:54 pm
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

সোনারগাঁও ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত

Reporter Name

স্টাফ রিপোর্টার: সোনারগাঁও ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন-২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরাতে (ICCB) এ সমাবর্তন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের শিশু বিষয়ক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস. মুরশিদ ও সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা সমাবর্তনের অংশ হিসেবে পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করা হয়। এ উপলক্ষে বৃক্ষরোপণ ক্যাম্পেইনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। সমাবর্তনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দুটি করে গাছ রোপণ করে ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোডের মাধ্যমে এ কর্মসূচিতে অংশ নেন। লটারির মাধ্যমে নির্বাচিত বিজয়ীদের মধ্যে ১ম পুরস্কার হিসেবে নগদ ৫০,০০০ টাকা, ২য় পুরস্কার হিসেবে একটি ল্যাপটপ এবং ৩য় পুরস্কার হিসেবে একটি স্মার্টফোন প্রদান করা হয়। এছাড়া আরও ৭ অংশগ্রহণকারীকে আকর্ষণীয় পুরস্কার দেয়া হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এ পর্বে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজের দল, মাহতিম সাকিব ও শাহরিয়ার চৌধুরী তাদের পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। পাশাপাশি সোনারগাঁও ইউনিভার্সিটির সাংস্কৃতিক ক্লাবের উদ্যোগে নৃত্য ও সংগীত পরিবেশনের মাধ্যমে পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত ও উৎসবমুখর করে তোলা হয়।
উক্ত সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের Spring-2021 হতে Summer-2025 পর্যন্ত বিভিন্ন প্রোগ্রামে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এবারের সমাবর্তনে ১৩ জন শিক্ষার্থীকে চ্যান্সেলরস গোল্ড মেডেল এবং ৮৩ জন শিক্ষার্থীকে ভাইস-চ্যান্সেলরস গোল্ড মেডেলসহ মোট ৯৬ জন কৃতী শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page