July 31, 2026, 4:00 am
শিরোনামঃ
গ্রাবজো রেস্টুরেন্টের উদ্বোধন ষড়যন্ত্রের শিকার এলজিইডি অফিস সহকারী হারুন:সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচারের তীব্র নিন্দা প্রধানমন্ত্রীকে দুটি দুর্লভ ছবি উপহার মার্কিন রাষ্ট্রদূতের এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত এ এম স্কুল এ্যান্ড কলেজে রঙে-ঐতিহ্যে বর্ণিল আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত নরসিংদীর২২তম জেলা প্রশাসক- ইসরাত জাহান কেয়া মাধবদী থানায় সেবার নতুন দিগন্ত: ওসি কামাল হোসেনের নেতৃত্বে বদলে যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ সরকারি জমি আত্মসাৎ মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন ২০ মে মাদারীপুরে ৪দিনের অনশনে ফিরে পেলেন স্ত্রী

সেভেন সিস্টার স্বাধীন করো’ স্লোগান জুলাই ঐক্যের

Reporter Name

রায়হান রাহুল: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতকদের বাংলাদেশে ফেরত পাঠানোসহ কয়েকটি দাবিতে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’কর্মসূচি শেষ করেছে জুলাই ঐক্য। কর্মসূচিতে ‘বাবরের পথ ধরো, সেভেন সিস্টার স্বাধীন করো’ সহ নানান স্লোগান দেন তারা।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল পৌনে পাঁচটায় এ কর্মসূচি শেষ হয়। এ কর্মসূচি থেকে ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদ জানানো হয়।

এর আগে বিকেল সাড়ে ৩টায় রাজধানীর রামপুরা সেতু এলাকা থেকে লং মার্চ শুরু হয়। বিকেল ৪টায় বাড্ডার হোসেন মার্কেটের সামনে ব্যারিকেড দিয়ে তাদের এ লং মার্চ থামায় পুলিশ। এ সময় পুলিশের ব্যারিকেড সরিয়ে প্রগতি সরণিতে অবস্থান ও বক্তব্য দেন জুলাই ঐক্যের নেতাকর্মীরা। লং মার্চ কর্মসূচি ঘিরে এদিন বিকেল ৩টা থেকে পৌনে পাঁচটা পর্যন্ত এ সড়কে যান চলাচল বন্ধ ছিল।

লং মার্চটি হোসেন মার্কেটের সামনে অবস্থানের সময় জুলাই ঐক্যের নেতারা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব খুনি ভারতে পালিয়েছেন। ভারত এমন সন্ত্রাসীদের আশ্রয় দিয়েছে। এসব সন্ত্রাসীকে দ্রুত ফিরিয়ে দিতে হবে।

বাংলাদেশের একটি রাজনৈতিক দল ভারতের সঙ্গে বন্ধত্ব করে ক্ষমতায় যেতে চায় মন্তব্য করে বক্তারা বলেন, শেখ হাসিনা ভারতের সঙ্গে বন্ধুত্ব করে দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েক করেছিল। এখন নতুন করে আরেকটি দল ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে চায়। এটা বাংলাদেশে হতে দেওয়া হবে না। বাংলাদেশের মানুষ এমন বন্ধুত্ব চায় না।

সীমান্ত হত্যা বন্ধের দাবি জানিয়ে বক্তারা বলেন, প্রায়ই সীমান্তে নিরীহ মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করছে ভারত। এসব হত্যাকাণ্ড বন্ধ করতে হবে।

একাত্তরের মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশকে সহযোগিতা করায় ধন্যবাদ জানিয়ে জুলাই ঐক্যের নেতারা বলেন, এখন বাংলাদেশে ভারতের আগ্রাসন বন্ধ না হলে বাংলাদেশ তাদের সহযোগিতার প্রতিদান দেবে। ভারতের সেভেন সিস্টারকে স্বাধীন করতে সহযোগিতার মাধ্যমে এ প্রতিদান দেওয়া হবে। তারপরও ভারতের কাছে বাংলাদেশ মাথা নত করবে না।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ স্লোগান ধরেন- ‘বাবরের (আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় সাজা থেকে খালাস পাওয়া বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর) পথ ধরো, সেভেন সিস্টার স্বাধীন করো’। তার সঙ্গে লং মার্চে থাকা কয়েকশ লোক একই স্লোগানে সুর মেলান। এসময় ‘যে ভারত খুন করে, সে ভারত ভেঙে দাও’, ‘যে ভারত হাসিনা পালে, সে ভারত ভেঙে দাও’ সহ নানান স্লোগান দেন। পরে বিকেল পৌনে পাঁচটায় লং মার্চ শেষ করে জুলাই ঐক্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page